Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ব্যাংকের বিরুদ্ধে ৫ হাজার অভিযোগ গ্রাহকের
অপরাধ-দুর্নীতি

ব্যাংকের বিরুদ্ধে ৫ হাজার অভিযোগ গ্রাহকের

By Saiful IslamDecember 2, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্যাংকের সেবা নিতে গিয়ে বিভিন্ন হয়রানি কিংবা কাক্সিক্ষত সেবা না পাওয়ায় ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকে প্রায় পাঁচ হাজার অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে এসব অভিযোগের বড় অংশ নিষ্পত্তি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

ব্যাংকের বিরুদ্ধে ৫ হাজার অভিযোগ গ্রাহকের

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিরুদ্ধে তিন হাজার ৬৩৩টি অভিযোগ করে। যার সব অভিযোগই নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংক। এর পরের অর্থবছর (২০২০-২১) গ্রাহকদের অভিযোগের সংখ্যা ছিল চার হাজার ৯৭৪টি। ওই সময়ে অভিযোগ নিষ্পত্তি হয় চার হাজার ৯৫০টি বা ৯৯ দশমিক ৫২ শতাংশ। এক বছরের ব্যবধানে অভিযোগ বেড়েছে এক হাজার ৩৪১টি বা ৩৬ দশমিক ৯১ শতাংশ।

২০২০-২১ অর্থবছরে গ্রাহকদের মোট অভিযোগের ৬৭ দশমিক ৩৮ শতাংশ ছিল বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে। এরপর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিরুদ্ধে ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ,৮ দশমিক ৪৭ শতাংশ ছিল আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়া বিদেশি ব্যাংকের বিরুদ্ধে ছিল ২ দশমিক ৪১ শতাংশ, বিশেষায়িত ব্যাংকে ১ দশমিক ১৭ শতাংশ। অন্যান্য ছিল ৬ দশমিক ৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগে ব্যাংকিং-সংক্রান্ত যেকোনো অভিযোগ করা যায়। ই-মেইলের মাধ্যমে লিখিত, কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নির্ধারিত ফরমে অনলাইনে, মোবাইল অ্যাপ এবং টেলিফোনে-এই চার উপায়ে অভিযোগ করার সুযোগ রয়েছে। সেবাসংক্রান্ত তাৎক্ষণিক সমাধানের জন্য ১৬২৩৬ এই নম্বরে ফোন করে যে কেউ সমস্যা জানাতে পারেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কাছে মোট আট হাজার ৬০৭টি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে টেলিফোনের মাধ্যমে তিন হাজার ৭০৫টি, লিখিত চার হাজার ৬৯১টি, ওয়েবসাইটে ১৭৩টি এবং মোবাইল অ্যাপসে ৩৮টি অভিযোগ গ্রহণ করে।

জানা যায়, ব্যাংকগুলোর বিরুদ্ধে সাধারণ ব্যাংকিং নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ করে। ২০২০-২১ অর্থবছরে এক হাজার ৬৬টি অভিযোগ ছিল সাধারণ ব্যাংকিং নিয়ে। এছাড়া ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত ছিল ২১৮টি, নোটস অ্যান্ড কয়েন্স ৩২৩টি, গ্রাহক সেবায় অসন্তুষ্টি ২৫০টি, লিগ্যাল নোটিশ ৭৭টি, লোন অ্যান্ড অ্যাডভান্স ৬৩৪টি, ফিস অ্যান্ড চার্জ ২৮৫টি, লোকাল ট্রেড বিল ৩৫১টি, ফরেন ট্রেড বিল ৩৭২টি, চেক জালিয়াতি ২১টি, রেমিট্যান্স ২৩৬টি, কার্ড ৪১৫টি, মোবাইল ব্যাংকিং ১৯৯টি এবং অন্যান্য ৫২৭টি অভিযোগ করে গ্রাহকরা।

২০২০-২১ অর্থবছরে ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, জাল-জালিয়াতি প্রতিরোধ ও হ্রাসের জন্য ১৩২টি বিশেষ পরিদর্শন চালায়। সবচেয়ে বেশি বিশেষ পরিদর্শন চালানো হয় বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে। এর সংখ্যা ৮৪টি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২৬টি, শরিয়াভিত্তিক ব্যাংকে ১৪টি, আর্থিক প্রতিষ্ঠানে সাতটি এবং বিশেষায়িত ব্যাংকের বিরুদ্ধে একটি পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সিআইপিসি চালুর পর থেকে ২০২০-২১ সাল পর্যন্ত এফআইসিএসডিতে অভিযোগ করেছেন ৪৩ হাজার ২৮৫ গ্রাহক। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৩ হাজার ২৬১টি অভিযোগ। অভিযোগ নিষ্পত্তির হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। এসময় লিখিত অভিযোগের সংখ্যা ছিল ২৫ হাজার ৮৩টি। টেলিফোনে আসা অভিযোগ ছিল ১৮ হাজার ২০২টি। এখনো অভিযোগ নিষ্পত্তি হয়নি ২৪টি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa