Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখালেখি একটি ইবাদত
ইসলাম ধর্ম

কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখালেখি একটি ইবাদত

By Tarek HasanMay 7, 20243 Mins Read

ধর্ম ডেস্ক : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে। আর কলম নামে আল্লাহ রাব্বুল আলামীন বিজ্ঞানময় কুরআনুল কারিমে একটি স্বতন্ত্র সূরা নাজিল করে লেখনীর প্রতি উৎসাহিত করেছেন। বিশ্বনবী সা:-এর প্রতি বিশ্বপ্রতিপালকের প্রথম নাজিল করা বাণীগুলোয় ছিল তিন অক্ষরের ছোট একটি শব্দ কলমের গুণগান। যেমন মহান আল্লাহ তায়ালা বলেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো আর তোমার রব মহামহিম। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। (সূরা আল আলাক-১-৪)

লেখালেখি একটি ইবাদত

Advertisement

রাসূল সা: বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। (বুখারি) আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ অনু পরিমাণ সৎকাজ করবে সে তা দেখতে পাবে, আর যে কেউ অণুু পরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। (সূরা যিলযাল-৭-৮) ইসলাম কলমের কালিকে অত্যন্ত মর্যাদার চোখে দেখে। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা লেখে না, ইসলাম মনে করে সে নিজের এবং অন্যের অধিকার নষ্ট করছে। নিজের অধিকার নষ্টের অর্থ হলো নিজেকে ফলপ্রসূ হওয়া থেকে বঞ্চিত করা, উত্তম কাজগুলো থেকে মুখ ফিরিয়ে রাখা। ইসলাম সম্পর্কে মানুষকে জানতে না দেয়া। আর অন্যের অধিকারের ব্যাখ্যায় বলা হয়েছে, সাধারণত মানুষ তার সারগর্ভ দিকনির্দেশনা থেকে বঞ্চিত হয়েছে। ফলে পথহারা অনেক মানুষ সত্য সঠিক পথে পরিচালিত হতে পারেনি। একটি লেখা শুধু সমকালীন মানুষকেই লাভবান করে না বরং ওই লেখা শতাব্দীর পর শতাব্দী ধরে আদর্শ সমাজ গঠনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে।

লেখালেখি একটা সদকায়ে জারিয়াও বটে। হাদিসে এসেছে মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, শুধু তিনটি চালু থাকে। ১. সদকায়ে জারিয়া। ২. ইলম, যার দ্বারা মানুষের উপকার হয় এবং ৩. সুসন্তান, যে পিতা-মাতার জন্য দোয়া করে। (মুসলিম) তাই যারা জানে তাদের অবশ্যই লেখালেখি করে সদকায়ে জারিয়ার সুযোগ নেয়া উচিত। আসলেই লেখার ভেতরে যে জ্ঞান থাকে সাধারণত মানুষ তা পড়ে সঠিক পথ পায়। তাই পথহারা মানুষকে আলোর পথ দেখাতে হলে লেখালেখি করে সমাজে উপস্থাপন করতে হবে। একটি ভালো লেখা যুগ যুগ ধরে সুন্দর সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখে।

ভ্রমণে যেভাবে নামাজ আদায় করবেন

আরেকটি হাদিসে এসেছে, নিশ্চয়ই সৎকাজের পথপ্রদর্শক তা সম্পাদনকারীর অনুরূপ। (তিরমিজি)
বিশ্ববিখ্যাত মনীষী সাইয়েদ আবুল হাসান আলী নদভী বলেছেন- ‘ধারালো তলোয়ারের যতটা প্রয়োজন, শাণিত কলমের প্রয়োজন তার চেয়ে বেশি।’ পৃথিবীতে যে কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য লেখালেখির গুরুত্ব অনেক। আদর্শকে পাঠকের কাছে সুনিপুণভাবে ফুটিয়ে তোলাই দক্ষ লেখকের কাজ। আদর্শবান লেখকরা লিখনীর মাধ্যমে মানুষকে সত্য ও সুন্দরের প্রতি আহ্বান করেন। অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধের উপকরণ জোগান। সমাজ পরিবর্তনে অবদান রাখেন। ইখলাসের সাথে লেখালেখি করলে সওয়াবও পাওয়া যাবে। মনে রাখা দরকার, জীবনের আয়ুর চেয়ে লেখার আয়ু অনেক বেশি।

লেখক : সহকারী শিক্ষক. নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা, রাজবাড়ী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa