আজ পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। সূর্যাস্তের পর থেকে আগামীকাল ফজর পর্যন্ত সারা দেশে ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে রমজান মাসের এ মহিমান্বিত রাত। পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।

কদর

Advertisement

এই উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে আলোচনা, মিলাদ মাহফিল, নফল ইবাদত, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, সোমবার রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় পরিবেশে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এ উপলক্ষে আজ মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভায় সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব লাভ করা যায়।

হাদিস শরিফে উল্লেখ আছে, রমজানের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের রাতেই এ মহিমান্বিত রাত হওয়ার সম্ভাবনা বেশি।

বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও এ রাতে গুনাহ মাফের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাত কাটাবেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাণী দিয়েছেন। তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। এ রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ এটিকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য রহমত, ক্ষমা ও কল্যাণের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস মানুষকে সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলি চর্চার শিক্ষা দেয়। লাইলাতুল কদরের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.