জুমবাংলা ডেস্ক : আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল ও দোয়া-মোনাজাত।

বায়তুল মোকাররম

Advertisement

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবেবরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ শুরু হবে। এতে বয়ান করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করবেন মাদারীপুরের জামেআতুছ সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী।

দিনগত রাত সাড়ে ১২টায় আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয় নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।

রাত ৩টা ১৫ মিনিটে নফল নামাজের গুরুত্ব ও ফজিলত ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

ভোর সাড়ে ৫টায় দোয়া-মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে শবেবরাতের আয়োজন শেষ হবে। এই দোয়া-মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

শবে বরাত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে যেভাবে উৎসবে পরিণত হলো

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে বলা হয় শবেবরাত বা লাইলাতুল বরাত। রাতটি মুসলমানদের কাছে ‘মুক্তির’ রাত হিসেবে বিবেচিত। হাদিসে রাতটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মুসলমানরা নফল নামাজ, দানসদকাসহ বিভিন্ন ইবাদতে রাতটি কাটিয়ে দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.