Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home ধর্ম আরাফা দিবস : বছরের শ্রেষ্ঠ দিন ও আল্লাহর রহমতের মহামিলন
ইসলাম ধর্ম

আরাফা দিবস : বছরের শ্রেষ্ঠ দিন ও আল্লাহর রহমতের মহামিলন

By Mynul Islam NadimMay 22, 2026, 10:46 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

হিজরি সনের জিলহজ মাসের নবম দিনকে বলা হয় পবিত্র আরাফা দিবস। ইসলামের দৃষ্টিতে এ দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন। এদিন হজ পালনকারীরা তালবিয়া পাঠ করতে করতে মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। আরাফায় অবস্থান করাই হজের প্রধান রুকন হিসেবে বিবেচিত।

আরাফা

ইসলিামি বর্ণনা অনুযায়ী, এই মহিমান্বিত দিনেই আরাফার ময়দানে হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর পুনর্মিলন ঘটে এবং মহান আল্লাহ তাদের তওবা কবুল করেন। এছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় আরাফার ময়দানের জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে মানবজাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা ‘বিদায় হজের ভাষণ’ নামে ইতিহাসে অমর হয়ে আছে।

ইসলামে আরাফা দিবসকে বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রসুলুল্লাহ (সা.) বলেন, আরাফার দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। এদিন আল্লাহতায়ালা বান্দাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন এবং বলেন, “দেখো আমার বান্দাদের, যারা এলোমেলো চুল ও ধুলিধূসর অবস্থা নিয়ে দূর-দূরান্ত থেকে আমার রহমতের আশায় এখানে সমবেত হয়েছে।” (সহিহ ইবনে হিব্বান)

আরাফা দিবসের আরেকটি বড় মর্যাদা হলো—এদিন মহান আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ দীন হিসেবে ঘোষণা করেন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন,

> “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।”
> (সুরা মায়েদা : ৩)

হজরত ওমর (রা.) বর্ণনা করেন, এই আয়াতটি আরাফার দিনেই নাজিল হয়েছিল, যখন রসুলুল্লাহ (সা.) সাহাবিদের নিয়ে আরাফার ময়দানে অবস্থান করছিলেন।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেছেন, আরাফার দিনের মতো এত বেশি মানুষকে আর কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এদিন আল্লাহ বান্দাদের নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সামনে তাদের নিয়ে গর্ব করেন। (সহিহ মুসলিম)

আরাফা দিবস শুধু হজযাত্রীদের জন্য নয়, সারা বিশ্বের মুসলমানদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন বেশি বেশি দোয়া, ইস্তেগফার, জিকির ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। বিশেষ করে যারা হজে যেতে পারেননি, তাদের জন্য আরাফার রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, এই রোজা অতীত ও আগামীর এক বছরের গুনাহ মাফের কারণ হয়।

লেখক : মুফতি হেলাল উদ্দিন হাবিবী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আরাফা
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
মদিনা

মদিনার মর্যাদা ও জিয়ারতের ফজিলত সম্পর্কে যা জানা জরুরি

May 21, 2026, 8:05 AM Asia/Dhaka
হুজাইফি

হজের প্রধান খুতবা এবার দেবেন শায়খ আলী হুজাইফি

May 20, 2026, 8:33 AM Asia/Dhaka
খুতবা

এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

May 19, 2026, 11:09 AM Asia/Dhaka
Latest News
মদিনা

মদিনার মর্যাদা ও জিয়ারতের ফজিলত সম্পর্কে যা জানা জরুরি

হুজাইফি

হজের প্রধান খুতবা এবার দেবেন শায়খ আলী হুজাইফি

খুতবা

এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৯ মে, ২০২৬

আকিকা

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি? ইসলামি শরিয়াহর সঠিক ব্যাখ্যা

গুনাহ

গুনাহের পর যেসব আমল করলে আল্লাহর রহমত পাওয়া যায়

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৮ মে, ২০২৬

কোরবানি

মানবজাতির ইতিহাসে ত্যাগের অন্যতম প্রতীক কোরবানি

অনিয়ম

বিভিন্ন স্থানে সরকারি দল নানা ধরনের অনিয়ম করছে: জামায়াত আমির

কুরবানি

কুরবানি কবুল হওয়ার শর্ত কী কী? জানুন ইসলামি দৃষ্টিতে

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp