Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম স্বামী-স্ত্রীকে কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে?
ইসলাম ধর্ম

স্বামী-স্ত্রীকে কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে?

By Tarek HasanMarch 27, 20242 Mins Read

ধর্ম ডেস্ক : প্রশ্ন: কুরআন-সুন্নাহের মতে প্রত্যেক ব্যক্তির জোড়া কি আগে থেকে ঠিক করা? এবং যদি একাধিক বিয়ে করে সেটা কেমন করে হয়? আর যদি ছেলেদের বুকের পাজর দিয়ে মেয়ে সৃষ্টি হয় তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে কি হবে?

স্বামী-স্ত্রী

Advertisement

উত্তর: জোড়ায় জোড়ায় দ্বারা স্বামী-স্ত্রী উদ্দেশ্য নয়। বরং নারী-পুরুষের বিভক্তি উদ্দেশ্য। প্রথমে এ সংক্রান্ত হাদিসটি দেখে নেই।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। সে তোমার জন্য কখনোই সোজা হবে না। তার দ্বারা কাজ আদায় করতে হলে এই বাঁকা অবস্থায়ই আদায় করতে হবে। এটি সোজা করতে গেলে ভেঙ্গে যাবে। ভাঙ্গার অর্থ হল তালাক ঘটে যাওয়া। (সহিহ মুসলিম, হাদিস-১৪৬৮)

হাদিসে নারীদের পাজরের হাড় দ্বারা তৈরির কথা এসেছে। কিন্তু কার পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে? তা হাদিসে বর্ণিত হয়নি।

সুতরাং না বুঝার কারণে অনেকে মনে করেন, স্বামীর পাজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। একথাটি সম্পূর্ণ ভুল। একথার কোনো ভিত্তি নেই।

হ্যাঁ, হজরত হাওয়া আলাইহিস সালামকে হজরত আদমের (আ.) পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। একথা সত্য।

কিন্তু এর মানে সব স্ত্রীলোককে তার স্বামীর পাজরের হাড় দিয়ে তৈরি করার দাবিটি অযৌক্তিক ও বানোয়াট।

একে তো এর পক্ষে কোন দলীল নেই। দ্বিতীয়ত এটি যুক্তিহীন কথা। কারণ, যেসব মেয়ে বাচ্চা শিশুকালেই মারা গেছে, বা বিবাহ ছাড়াই মারা গেছে, তাদের কার হাড় দিয়ে তৈরি করা হল?

ইফতারের পর যেসব অভ্যাসে স্বাস্থ্যঝুঁকি বাড়ে

হাদিসটির ব্যাখ্যা কী?

হাদিসে যে পাজরের হাড় দিয়ে তৈরির যে কথা বলা হয়েছে। এর দ্বারা দু’টি উদ্দেশ্য হতে পারে। যথা-

১- এটি কেবলি একটি উপমা। সত্যিই পাজরের হাড় দ্বারা তৈরি হওয়া উদ্দেশ্য নয়। নারীদের একটি সৌন্দর্য হল, তারা সাধারণতঃ একটু কথায় আচরণে বাঁকা স্বভাবের হয়ে থাকে। এটি সর্বক্ষেত্রে তাদের দোষ নয়। অনেক ক্ষেত্রেই সৌন্দর্য।

২- নারীরা বাবা আদমের (আ.) পাজরের হাড় দ্বারা তৈরি। স্বামীর পাজরের হাড় দ্বারা নয়। (তাকমিলা ফাতহুল মুলহিম-১/১৩৭-১৩৮)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa