Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম যেমন ছিল প্রিয় নবীর কুরআন তিলাওয়াত
ইসলাম ধর্ম

যেমন ছিল প্রিয় নবীর কুরআন তিলাওয়াত

By Saiful Islamআগস্ট 15, 20243 Mins Read

মাওলানা শামসুল আরেফীন : নবীজী (সা.) অত্যন্ত গুরুত্বের সঙ্গে কুরআন মাজীদ তিলাওয়াত করতেন। হাদিস ও সিরাতের কিতাবে এর বিশদ বিবরণ পাওয়া যায়। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে সর্বাবস্থায় তিনি কুরআন তিলাওয়াত করতেন।

Quran-Tilawat

Advertisement

উম্মুল মুমিনীন হজরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজী (সা.) এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন যে, তার পা মুবারক ফুলে যেত। (সহিহ মুসলিম, হাদীস ২৮১৯, ২৮২০)

এছাড়াও রমজান মাসে হজরত জিবরীলকে (আ.) নবী কারিম (সা.) পূর্ণ কুরআন শোনাতেন এবং জিবরীল (আ.) থেকেও পূর্ণ কুরআন শুনতেন। (সহিহ বুখারি, হাদিস ৬)

রাসুল (সা.) যেভাবে নিজে কুরআন তিলাওয়াত করতেন তেমনি সাহাবীদের থেকেও কুরআন তিলাওয়াত শুনতেন। একবার নবী কারিম (সা.) আবদুল্লাহ ইবনে মাসউদকে (রা.) বললেন, তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমি আপনাকে তিলাওয়াত শোনাব? আপনার উপরই তো কুরআন নাযিল হয়েছে!

প্রিয় নবি বললেন, আমার মনে চাচ্ছে, কারো থেকে একটু তিলাওয়াত শোনি! এ শুনে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন এ আয়াত পর্যন্ত আসলেন—সুতরাং (তারা ভেবে দেখুক) সেই দিন (তাদের অবস্থা) কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং (হে নবী), আমি আপনাকে ওইসব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব। (সূরা নিসা : ৪১)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন-যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়ল তার জন্য রয়েছে একটি নেকী। আর একটি নেকী দশ নেকী সমতুল্য। নবীজী বলেন, আমি বলছি না যে, আলিফ লাম মীম- একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। (জামে তিরমিযী, হাদিস নং: ২৯১০)

কুরআন শরীফ আমাদের ঘরের বুক সেলফের এক কোণে মলাটবদ্ধ হয়ে পড়ে থাকে। তা খুলে দেখার সময় আর আমাদের আর হয়ে ওঠে না। অথচ কুরআনের হক হচ্ছে তা পাঠ করা।

প্রিয় নবী (সা.) বলেন — যে ব্যক্তি ইহকালীন জীবনে কুরআনে কারীমকে নিজের সঙ্গী বানাবে কিয়ামতের দিন কুরআন তাকে ভুলবে না। কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে কুরআন তাকে সঙ্গ দেবে এবং তার জন্য সুপারিশ করবে।

আবু উমামা বাহেলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন-তোমরা কুরআন পড়। কেননা কিয়ামতের দিন কুরআন তার ‘ছাহিবের’ জন্য সুপারিশ করবে। (সহিহ মুসলিম, হাদিস ৮০৪)

সুতরাং কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার জন্য বেশি পরিমাণে কুরআন পড়ার বিকল্প নেই।

হাদিস শরিফে আরও বিবৃত হয়েছে যে, যাদেরকে হাদিসের ভাষায় আল্লাহ তায়ালার পরিবার- পরিজন বলে অভিহিত করা হয়েছে—আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, কতক লোক আল্লাহর পরিবার-পরিজন।

সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ! তারা কারা? তিনি বললেন কুরআন তিলাওয়াতকারীরাই আল্লাহর পরিবার-পরিজন এবং তার বিশেষ বান্দা। (ইবনে মাজাহ, হাদিস: ২১৫)

লেখক: শিক্ষক, প্রাবন্ধিক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

জুন 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026
Latest News
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa