Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম কিবলার দিকে থুতু ফেলা যাবে কি?
ইসলাম ধর্ম

কিবলার দিকে থুতু ফেলা যাবে কি?

By Saiful IslamOctober 29, 20242 Mins Read

ধর্ম ডেস্ক : বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসুল (সা.) যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ-নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। আর পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনি রাসুল (সা.) এর আদর্শ ও তার দেখানো পথ অনুসরণও জরুরি।

Qibla

Advertisement

পবিত্র কুরআনে খোদ মহান রব ঘোষণা দিয়েছেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

এ ক্ষেত্রে দৈনন্দিন জীবনের নানা শিষ্টাচারের বিষয়েও শিক্ষা দিয়েছেন নবীজি। উম্মতদের তিনি দৈনন্দিন জীবনের সব ভালো কাজ ডান দিক থেকে শুরু করতেও শিখিয়েছেন। হাদিসে এসেছে, আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) সাধ্যমতো তার সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। যেমন, অজু করার সময়, চিরুনি করার সময় এবং জুতা পরার সময়ও। (আবূ দাউদ, হাদিস: ৪০৯৩)

অপর হাদিসে এসেছে, আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর সব কাজেই- জুতা পারায়, চুল আঁচড়ানোয় এবং পবিত্রতা অর্জনে ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১০)

এ ক্ষেত্রে শিষ্টাচারের মধ্যে অন্যতম একটি বিষয় হলো- থুতু ফেলার ক্ষেত্রে সাবধান থাকা। যেখানে সেখানে থুতু ফেলা যেমন অশোভনীয়, তেমনি কিবলার দিকে থুতু ফেলার ক্ষেত্রেও নিষেধ রয়েছে। আবার হাদিস অনুযায়ী, ডান দিকে থুতু ফেলার ক্ষেত্রেও নিষেধ রয়েছে।

হুযাইফাহ (রা.) সূত্রে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলে কেয়ামতের দিন সে ওই থুতু নিজের দুই চোখের মধ্যখানে (কপালে) নিয়ে উঠবে। (আবু দাউদ, হাদিস: ৩৮২৪)

আবু হুরায়রা (রা.) ও আবু সাইদ খুদরী (রা.) থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) একবার মসজিদের দেয়ালে কফ দেখে কাঁকর দিয়ে তা মুছে ফেললেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কফ না ফেলে, বরং সে যেন তার বাম দিকে অথবা তার পায়ের নিচে ফেলে। (সহিহ বুখারি, হাদিস: ৪০০)

এছাড়াও কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জার ক্ষেত্রেও নিষেধ রয়েছে। আবু আয়্যূব আনসারী (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, যখন তোমরা পায়খানা করতে যাও, তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিঠও দেবে না, বরং তোমরা পূর্বদিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। (সহিহ বুখারি, হাদিস: ৩৮৬)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa