Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ইসলাম ইনহেলার ব্যবহারে কি রোজা ভাঙ্গে?
ইসলাম ধর্ম

ইনহেলার ব্যবহারে কি রোজা ভাঙ্গে?

By Saiful IslamApril 4, 20242 Mins Read

ধর্ম ডেস্ক : ইনহেলার অনেক রোগ ও সমস্যার গুরুত্বপূর্ণ চিকিৎসার মাধ্যম। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগে এবং কাশির সমস্যায় ইনহেলারের বেশি প্রয়োজন হয়। অ্যাজমা ও ফুসফুসের প্রদাহজনিত রোগে ইনহেলার গ্রহণ করতে হয়। এটি বিশেষ পদ্ধতিতে মুখের ভেতর স্প্রে করতে হয়। ফলে শ্বাসকষ্ট অনেকাংশে কমে যায়।

ইনহেলার

Advertisement

ইনহেলার মুখ দিয়ে গ্রহণ করতে হয় বলে রোজার সময় অনেকেই এটি নিতে চান না। আসলেই কি রোজার সময়ে ইনহেলার ব্যবহারে রোজা ভেঙে যায়?

ইনহেলার কী?
ইনহেলার মূলত শ্বাসকষ্ট দূর করার একটি ছোট যন্ত্র। এর মধ্যে সালবিউটামল বা সালমেটেরল বা স্টেরয়েড–জাতীয় ওষুধ এমনভাবে প্রক্রিয়াজাত থাকে, যাতে এটি গ্যাস হিসেবে মুখ দিয়ে গ্রহণ করা যায়। সেই ওষুধ মিশ্রিত গ্যাস আমাদের শ্বাসনালিতে প্রবেশের পর শ্বাসনালির সংকোচন প্রতিরোধ করে।

ইনহেলার ব্যবহারে কি রোজা ভাঙ্গে?
বিশ্বের অনেক মুসলিম স্কলার একটি বিষয়ে এক সভায় একমত হয়েছেন যে, যদি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের অবস্থা যেমন-অ্যাজমা ও সিওপিডি সমস্যা থাকে এবং সে যখন রোজা রাখে তখন ইনহেলার আকারে নেয়া অ্যাজমা ও সিওপিডি ওষুধগুলো রোজা ভঙ্গ করে না। বিষয়টি মেডিকেল জার্নালেও প্রকাশ হয়েছে। যদি কেউ তার রোজার অংশ হিসেবে সঠিকভাবে ওষুধ গ্রহণ না করাকে বেছে নেন, তবে তার অ্যাজমা ও সিওপিডি লক্ষণগুলো আরও খারাপ হতে পারে।

মুসলিম স্কলারদের মতে রোজার সময় ইনহেলার ব্যবহার করা যাবে কারণ এটি শুধুমাত্র গলায় কিছুটা আর্দ্রতা দান করে। এটি মুখের মাধ্যমে কোন তরল বা খাবার গ্রহণের মত নয়। এমনকি আমরা যখন শ্বাস নিই, তখন আমাদের গলায় কিছু আর্দ্রতা হয় এবং তাতে রোজা ভেঙ্গে যায় না। অতএব, ইনহেলার ব্যবহার অনুমোদিত।

ইফতারে থাকুক বাঙ্গির শরবতইফতারে থাকুক বাঙ্গির শরবত
বেশিরভাগ অ্যাজমা ও সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) এর প্রতিরোধক ওষুধগুলো দিনে দুবার নির্ধারিত হয়। এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে রোগীরা সেহরির সময় এবং ইফতারের সময় ইনহেলার দেওয়ার সময় পুনঃবিন্যাস করতে পারেন। আর সালবিউটামল–জাতীয় ইনহেলার যেগুলো উপসর্গ অনুযায়ী নিতে হয়, সেগুলোও রোজা রাখা অবস্থায় নিলে রোজা ভেঙে যাবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa