Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতা গ্রেপ্তার
অপরাধ-দুর্নীতি

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতা গ্রেপ্তার

By Saiful Islamডিসেম্বর 7, 2024Updated:ডিসেম্বর 7, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বেকার যুবকদের অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও উন্নত দেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ চক্রের মূল হোতা দেওয়ান সাররাত সালাম ওরফে সোয়ান গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Advertisement

শনিবার দুপুরে প্রতিবেদকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাাফিজুর রহমান, তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে তাকে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক সত্যতা পেয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এদিকে মামলা সূত্রে জানা যায়, আজোয়া ওভারসিজ ও আজোয়া টুরস এন্ড ট্রাভেলসের মালিক অভিযুক্ত দেওয়ান সাররাত সালাম ওরফে সোয়ান অস্ট্রেলিয়া পাঠানোর নাম করে তারেক, এমমদাদুল হক নাইম ও এনামুল হক নামের তিন যুবকের কাছ থেকে নিজ ব্যক্তিগত ব্যাংক একাউন্টের মাধ্যমে নয় লক্ষ টাকা আদায় করে। তাদের মতো এমন ১৮ জনের কাছ থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। সেই সঙ্গে আহাদ নামের এক ব্যাক্তিকে আয়ারল্যান্ডে পাঠানোর নাম করে ভুয়া ভিসা প্রদান এবং আহাদের পাসপোর্ট আটকে রাখারও অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত দেওয়ান সাররাত সালাম ওরফে সোয়ানের বিরুদ্ধে।

জানা যায়, ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়ার ছয় মাস পার হয়ে গেলেও তাদেরকে অস্ট্রেলিয়া পাঠানোর কোন পদক্ষেপ না নিয়ে আজোয়া ওভারসিজের মালিক প্রতারক সোয়ান উল্টো সুরমা পিটিওয়াই লি. নামক ভুয়া কোম্পানীর প্যাড দেখিয়ে তাদেরকে কোম্পানীর ৫% শতাংশ শেয়ারের অংশীদার করে অস্ট্রেলিয়া পাঠানোর আশ্বাস দেয়। বিষয়টি বিদেশ যেতে ইচ্ছুক ওই যুবকদের সন্দেহ হওয়ায় তারা খোঁজ নিয়ে জানতে পারে দেওয়ান সাররাত সালাম ওরফে সোয়ানের ওই অস্ট্রেলিয়ান কোম্পানীটিই ভুয়া।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে পুলিশে সোপর্দ

মামলার বাদী ভুক্তভোগী তারেক প্রতিবেদক জানায়, গেল কয়েক মাস ধরেই আমরা দেওয়ান সাররাত সালাম ওরফে সোয়ানের অফিসে আসা-যাওয়া করছি। দেখলাম আমাদের মতো অনেকের কাছ থেকেই সে টাকা নিয়ে লোকজনকে ঘোরাচ্ছে। সবশেষ গেল ৪ ডিসেম্বর সে উত্তরার অফিস ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি বুঝতে পেরে আমরা আইনের দারস্থ হই।

এনামুল নামের অপর ভুক্তভোগী বলেন, আমাদের তিনজনের কাছে সে মোট আঠার লক্ষ টাকা চেয়েছে। আমরা ৯ লক্ষ টাকা এরই মধ্যে তার ব্যাংক একাউন্টে জমা দিয়েছি। কিন্তু, ছয় মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও আমাদেরকে না পাঠিয়ে উল্টো ঘুরাচ্ছে।

ভুক্তভোগীদের দাবী, আদালতের কাছে আমাদের একটাই প্রার্থনা যেন আমাদের মতো বেকার যুবকদের টাকা ওই প্রতারক কোনভাবেই আত্মসাৎ করতে না পারে। আদালতের মাধ্যমে আমরা আমাদের কষ্টর্জিত টাকা ফেরত চাই।

জানা যায়, প্রতারণার এমন সব অভিযোগের প্রেক্ষিতে গেল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে উত্তরার ১১নম্বর সেক্টরের ৩নং রোডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে রিমান্ড চাইব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

জুন 7, 2026
ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

জুন 6, 2026
ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

জুন 4, 2026
Latest News
চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa