Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম শীতে পাঁচ আমল
ইসলাম ধর্ম

শীতে পাঁচ আমল

By Saiful IslamDecember 19, 20233 Mins Read

ধর্ম ডেস্ক : প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ বাংলাদেশে ছয় ঋতু। এর মধ্যে একটি শীত। হাড়-কাঁপানো হিমেল বাতাস, কুয়াশা ও শিশিরের জন্য মনে রাখার মতো এই ঋতু। এ সময় দিন ছোট ও রাত বড় হয়।

শীতে পাঁচ আমল

Advertisement

উত্তর দিক থেকে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে চারদিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এ দেশে এর একটি নিজস্ব সৌন্দর্য আছে। বর্ণিত সৌন্দর্যগুলো প্রাকৃতিক, কিন্তু এই শীত মুমিনের জীবনকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে তোলে।

মুমিন এই শীতে অনেক গনিমত লাভ করে। আজকের আলোচনায় ধারাবাহিকভাবে শীতকালে মুমিনের পাঁচটি গনিমত তুলে ধরা হলো :

বেশি বেশি সিয়াম পালন করা: শীকতালে বেশি সিয়াম পালন করাকে হাদিসের ভাষায় ঠাণ্ডা গনিমত হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ শীতের দিনে রোজা পালন করতে তৃষ্ণার্ত হতে হয় না এবং ছোট দিন হওয়ায় ক্ষুধার তীব্রতা অনেক কম থাকে। রাসুল (সা.) বলেন, শীতকালের রোজা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের অনুরূপ। শীতকালীন সাওম হচ্ছে ঠাণ্ডা গনিমত অর্থাৎ কষ্টহীন পুণ্য। (তিরমিজি, হাদিস : ৭৯৭)

কিয়ামুল লাইল: তথা তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিনের শীতকালীন সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে। এ নামাজ মুমিনের মর্যাদা ও সফলতার সিঁড়ি। আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম। রাসুল (সা.) মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম জনতাকে যে নসিহত করেছিলেন তা হচ্ছে, ‘হে লোক সকল! তোমরা পরস্পর সালাম বিনিময় করো, অভুক্তকে আহার করাও এবং রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩২৫১)

ফজরের নামাজের অফুরন্ত সুযোগ: শীতের স্নিগ্ধ সকালে মুয়াজ্জিন যখন আজানের সুরে নামাজের দিকে, কল্যাণের দিকে আহ্বান করেন তখন কেবল মুমিনরাই শীতের আরামদায়ক ঘুম ত্যাগ করে মহান রবের সামনে সিজদায় মাথা লুটিয়ে দিতে উদগ্রীব হতে পারে। রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়, পরে ওজু করলে আর একটি গিঁট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে; অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য সহকারে। (বুখারি, হাদিস : ১০৯১)

প্রতিদান পাওয়ার আশায় অজু করা: হাড়-কাঁপানো শীতের মধ্যে ঠাণ্ডা পানি দ্বারা অজু করে মহান রবের সান্নিধ্যে আসা কেবলমাত্র মুমিনের পক্ষেই সম্ভব। আর এই অজু সঠিক হওয়ার ব্যাপারে আবদুল্লাহ ইবনু আমর (রা.) বলেন, নবী (সা.) এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন, অতঃপর তিনি আমাদের কাছে পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত শুরু করতে দেরি করে ফেলেছিলাম। তাই আমরা অজু করছিলাম এবং (তাড়াতাড়ির কারণে) আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চৈঃস্বরে বলেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি আছে। দুইবার অথবা তিনবার তিনি এ কথার পুনরাবৃত্তি করলেন। (বুখারি, হাদিস : ৬০)

আল্লাহর অনুগ্রহ স্মরণ করার সুযোগ: শীতের পোশাক মানুষকে আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, ‌‌‌‘চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্য আছে শীতবস্ত্রের উপকরণ আছে। ’ (সুরা : নাহল, আয়াত : ৫)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa