আবু আমর (রা.) বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন, যে বিষয় সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তিনি বললেন, তুমি বোলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, অতঃপর (তার ওপর) অনড় থাক।’ (সহিহ মুসলিম, হাদিস : ৩৮)

ঈমান

Advertisement

শিক্ষা

মুহাদ্দিসগণ উল্লিখিত হাদিসের ব্যাখ্যায় বলেন,

১. আলেম ও পিরদের কাছে পার্থিব বিষয়ের তুলনায় পরকালীন বিষয়ে জিজ্ঞাসা করা উত্তম। কেননা সাহাবিরা নবীজি (সা.)-এর কাছে পরকালীন মুক্তির ব্যাপারেই বেশি জিজ্ঞাসা করতেন।

২. একইভাবে পির-মাশায়েক ও আলেমরা মানুষের পরকালীন কল্যাণকেই বেশি প্রাধান্য দেবেন। কেননা সাহাবিদের ব্যাপারে নবীজি (সা.) ইহকালের ওপর পরকালকেই বেশি প্রাধান্য দিতেন।

৩. ঈমানের ওপর দৃঢ় থাকার অর্থ হলো সর্বাবস্থায় আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ ও নির্দেশনাকে প্রাধান্য দেওয়া।

৪. ঈমানের ওপর দৃঢ়তা মুমিনের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করে।

৫. গুনাহ মুমিন বান্দাকে ঈমানের পথ থেকে দূরে সরিয়ে নেয়। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.