Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত কোটি টাকা, জানাল ডিবি
অপরাধ-দুর্নীতি

মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত কোটি টাকা, জানাল ডিবি

By Tarek Hasanমে 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান ডিবির হাতে গ্রেফতার মিল্টন সমাদ্দার বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে এনে তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করতেন। কিন্তু তাদের পেছনে খরচ না করে তা জমিয়েছেন তার ব্যাংক হিসাবে।

মিল্টন সমাদ্দার

Advertisement

রবিবার (৫ মে) তিন দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, ‘মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এতে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন।’

তিনি বলেন, ‘মিল্টন বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলতেন। তার ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৮৫ লাখ টাকা রয়েছে।’

হারুন অর রশীদ বলেন, ‘তার বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষগুলো অসুস্থ হলে হাসপাতালে রোগী না পাঠিয়ে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলতেন। তাদের শরীর থেকে বের হওয়া রক্ত দেখে মিল্টন সমাদ্দার পৈশাচিক আনন্দ পেতেন।’

এদিকে মিল্টন সমাদ্দারের অপকর্মের বিষয়ে বিস্তারিত জানতে রোববার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে। বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।

এর আগে শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হারুন অর রশীদ বলেন, ‘মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে আগামীকাল রবিবার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে।

যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। নিজের পক্ষে কিছু তথ্যপ্রমাণ ও যুক্তিও তুলে ধরেন। কিন্তু তার দাবি এবং উপস্থাপিত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, মিল্টনের দেয়া বেশিরভাগ তথ্যই মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা।

এতে দেখা যায়, অসহায়-দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তোলেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে এনে আশ্রয় দেন বৃদ্ধাশ্রমে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

জুন 9, 2026
চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

জুন 7, 2026
ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

জুন 6, 2026
Latest News
ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa