Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মাহে রমজানে খুব সহজে কোরআন খতম দিবেন যেভাবে!
ইসলাম ধর্ম

মাহে রমজানে খুব সহজে কোরআন খতম দিবেন যেভাবে!

By Saiful IslamMarch 12, 20243 Mins Read

ধর্ম ডেস্ক : রমজান হিজরি বর্ষের নবম মাস। রমজান সিয়াম সাধনার মাস। রমজান তাকওয়ার মাস। রমজান কোরআন নাজিলের মাস। পবিত্র রমজান মাসে হেদায়েতের আলোকবর্তিকা কোরআনে কারিম নাজিল হয়েছে।

কোরআন

Advertisement

তাই রমজান মাসের সঙ্গে কুরআনে কারিমের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস-যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত ও এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায়, (সত্য ও মিথ্যার মধ্যে) চূড়ান্ত ফায়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এ সময় অবশ্যই রোজা রাখে।

এজন্য যতদূর সম্ভব, এই মাসে রোজা রাখার সাথে সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজানের দিনগুলোতে দৈনিক দুই খতম করে এক রমজান মাসেই ৬০ খতম কোরআন তেলাওয়াত করতেন।

আমাদের নিকট অতীতে আল্লামা ইবনে আবেদিন শামি রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, রমজান মাসে দৈনিক তিনি এক খতম কোরআন তেলাওয়াতে অভ্যস্ত ছিলেন।

যদিও দৈনিক এক খতম কোরআন তেলাওয়াত করা জরুরি নয়, কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু অন্তত চেষ্টা করা উচিত।

তাই যারা চলতি রমজানে কোরআন খতম কিংবা কোরআন তেলাওয়াত করতে চান, তারা প্রতিদিন কিভাবে আর কতটুকু করে পড়লে এ মাসে কোরআন পাঠ শেষ করতে পারবেন, সে বিষয়ে একটি সুন্দর কৌশল ও পরামর্শ হলো—

১. প্রতিদিন ৪ পৃষ্ঠা করে প্রত্যেক নামাজের পর কোরআন তেলাওয়াত করা। প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে ৪ পৃষ্ঠা করে তেলাওয়াত করার ফলে দৈনিক তেলাওয়াত হবে ২০ পৃষ্ঠা অর্থাৎ এক পারা। এতে খুব বেশি সময় খরচ হবে না। এভাবে দিনে এক পারা করে তেলাওয়াত করলে পুরো রমজানে ৩০ পারা, খুব সহজেই ১ খতম হয়ে যাবে।

২. রমজান মাসে কোরআন শরীফ দুইবার খতম করার পদ্ধতি হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজের আগে ৮ পৃষ্ঠা করে পড়লে দৈনিক দুই পাড়া কোরআন পড়া হবে, এভাবে পড়লে রমজান মাসে কোরআন শরীফ দুইবার খতম দেওয়া সম্ভব।

৩. অনুরুপ ভাবে রমজান মাসে কোরআন শরীফ তিন বার খতম করাও সম্ভব, দৈনিক ১ ঘন্টা ৩০ মিনিট সময় বের করবে শুধু কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য, প্রতি ৩০ মিনিটে একপারা কোরআন তেলাওয়াত করবে, (দিনের যে কোন সময়) এভাবে দেড় ঘন্টায় তিন পারা কোরআন পড়া হয়ে যাবে।

৪. কেউ চাইলে রমজান মাসের প্রতি সপ্তাহে এক খতম করে, পুরো রমজান মাসে চার খতম কোরআনও পড়তে পারে।

৭ দিনে কোরআন খতম করার আরেকটি পদ্ধতি হলো, আমাদের পূর্বসূরীগন যেভাবে আমল করেছেন, তারা কোরআনকে সাতটি ভাগে বিভক্ত করে, সাত দিনে তিলাওয়াত করতেন। তারা প্রথম দিন শুরু করতেন কোরানের প্রথম তিনটি সূরার মাধ্যমে, তারপর পরবর্তী পাঁচটি সুরা, তারপর সাতটি সুরা, তারপর নয়টি সুরা, তারপর এগারোটি সুরা, তারপর তেরোটি সুরা, তারপর সুরা ক্বফ্ থেকে সুরা নাস পর্যন্ত।

এছাড়াও প্রতি নামাজের সময় ২০ পৃষ্ঠা করে কোরআন পড়লে ৩০ দিনে ৫ খতম হবে।

কোরআন শরিফ না বুঝে পড়লে প্রতি হরফে কমপক্ষে ১০ নেকি হয়। বুঝে পড়লে আরও বেশি নেকি হয়। এছাড়াও রমজান উপলক্ষে নেকি ৭০ গুণ বৃদ্ধি করা হয়। নিষ্ঠা ও ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ৭০০ থেকে অগণিত গুণ কিংবা বেহিসাব বৃদ্ধি করে থাকেন।

ইমামে আজম আবু হানিফা নোমান রহ. রমজানের দিনে ১ রাতে ১ খতম হিসাবে একমাসে মোট ৬০ খতম করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহ. জেলখানায় ৮০ তম খতমের সময় কোরআন তিলাওয়াতরত অবস্থায় সেখানেই শাহাদত বরণ করেন।

আসুন, আমরা হাফেজ আলেমগণের মতো পাঁচ-দশ বা দুই-চার খতম কিংবা কমপক্ষে ১টি খতম হলেও করার নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa