Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম রোজা ভেঙে গেলে বাকি সময় যেভাবে কাটাবেন
ইসলাম ধর্ম

রোজা ভেঙে গেলে বাকি সময় যেভাবে কাটাবেন

By Saiful IslamMarch 27, 20243 Mins Read

নুরুদ্দীন তাসলিম : রমজানের রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। রমজানের দিনগুলোতে একজন মুসলিমের ওপর একসঙ্গে ইসলামের তিনটি ফরজ বিধান অর্থাৎ, ঈমান, নামাজ ও রোজা পালন করা ফরজ।

ramadan-karim

Advertisement

কোরআনে রোজার বিধান

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সূরা বাকারা, আয়াত, ১৮৩)

রোজা রেখে অহেতুক কাজ উচিত নয়

রোজাকে ত্রুটি-বিচ্যুতি থেকে মু্ক্ত রাখা জরুরি। এ কারণে রোজা রেখে যেকোনো ধরনের অহেতুক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই।’ (বুখারি, হাদিস, ৬০৫৭, ইবনে মাজাহ, হাদিস, ১৬৮৯)

রোজা না রাখার শাস্তি

রোজার দিনে ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে রোজা ভাঙা উচিত নয়। যে ব্যক্তি এমনটি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে হাদিসে।

এ বিষয়ে হজরত আবু উমামা রা. বলেন, আমি নবীজি সা.-কে বলতে শুনেছি, তিনি বলেন, ‘একবার আমি ঘুমিয়ে ছিলাম। এমন সময় দুজন ব্যক্তি এসে আমার দুবাহু ধরে দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেলেন। তারপর তারা বললেন, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বললেন, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তখন আমি ওঠা শুরু করি এবং পাহাড়ের চূড়ায় পৌঁছি। সেখানে প্রচণ্ড চিৎকারের শুনতে পাই।

ramadan-karim

আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের আওয়াজ? তারা বললেন, জাহান্নামিদের আওয়াজ। এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে গেলেন, যাদেরকে পায়ের টাখনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ক্ষতবিক্ষত, তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বললেন, এরা এমন রোজাদার, যারা (অকারণে রমজান মাসের) রোজা শেষ না করেই ভাঙতো।’ (সহিহ ইবনে খুযাইমা : ১৫০৯)

শরীয়ত সম্মত কোনো কারণে রোজা ভাঙলে করণীয় কী?

তবে কোনো ব্যক্তি যৌক্তিক কোনো কারণে রোজা ভাঙতে বাধ্য হলে তার জন্য ইসলামি শরীয়তে পরবর্তীতে কাজা করার বিধান দেওয়া হয়েছে।

শরীয়ত সম্মত কারণে কোনো মুসলমানের রোজা ভেঙে গেলে তিনি দিনের বাকি অংশটি কীভাবে কাটাবেন? এ বিষয়ে রাজধানীর জামিয়া ইউসুফ বানুরীর মুহতামিম ও মাহমুদ নগর জামে মসজিদের খতিব মুফতি আতাউল করিম মাকসুদ বলেছেন—

কোনো ব্যক্তি শরীয়ত সম্মত কোনো কারণে দিনের প্রথম, মধ্য বা যেকোনো অংশে রোজা ভাঙতে বাধ্য হলে দিনের বাকি অংশ তিনি রোজাদারদের মতো করে কাটাবেন। অর্থাৎ, রোজাদাররা যেভাবে না খেয়ে থাকেন তিনিও তাদের মতো করে না খেয়ে এবং অন্যান্য সব আমলে রোজাদারের সাদৃশ্য অবলম্বন করবেন।

এমন ব্যক্তির একান্ত খাবারের প্রয়োজন হলে তিনি রোজাদারদের চোখের আড়ালে গোপন জায়গায় খাবেন।

তিনি বলেন, দুপুর বেলা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার ওপর এরপর থেকে রোজা ফরজ। কিন্তু যেহেতু দিনের প্রথম অংশ এই ব্যক্তি অমুসলিম হিসেবে কাটিয়েছে তাই তিনি তখন খাওয়া-দাওয়া করলেও দিনের বাকি অংশে রোজাদারের মতো না খেয়ে থাকবেন।

এছাড়াও রোজা শুরুর পর কোনো নারীর পিরিয়ড শুরু হলে তার জন্যও দিনের বাকি অংশ রোজাদারদের মতো না খেয়ে থাকা উচিত বলে জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa