Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম শবে কদরের ইবাদত, যা আপনাকে জানতেই হবে
ইসলাম ধর্ম

শবে কদরের ইবাদত, যা আপনাকে জানতেই হবে

By Saiful IslamApril 6, 20242 Mins Read

মুফতি আবদুল্লাহ তামিম : বছরের সেরা মাস রমজানে আল্লাহ তাআলা এমন এক রাত দিয়েছেন, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর, শবে কদর বা ভাগ্যরজনী। তবে এই রাত রমজানের কত তারিখে হবে, তা কোরআন-হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়নি। যাতে মুমিন বান্দা এই রাতের খোঁজে বেশি বেশি ইবাদতে মগ্ন হয়।

শবে কদরের ইবাদত

Advertisement

এই রাতের নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করেছেন আল্লাহ তাআলা। সুরাতুল কদর নামের এই সুরায় তিনি এই রাতের পরিচয়, তাৎপর্য ও মহিমা সংক্ষেপে তুলে ধরেছেন।

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জান, লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এতে প্রতিটি কাজের জন্য ফেরেশতারা ও জিবরাইল তাদের পালনকর্তার নির্দেশে নেমে আসে। ফজর হওয়া পর্যন্ত (এই রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি।’ (সুরা কদর: ১-৫)।

শবে কদরের ফজিলত সম্পর্কে মহানবী সা. বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (মুসলিম: ৭৬০; বুখারি: ২০১৪)

রমজানের শেষ দশকের যেকোনো রাতই শবে কদর হতে পারে। তবে বেজোড় রাতগুলো শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর খোঁজো। (বুখারি: ২০১৭)

রমজান মাস ২৯ দিনের হোক কিংবা ৩০ দিনের, শেষ দশক শুরু হবে একুশতম রাত থেকে। এই হিসাবে উল্লিখিত হাদিস অনুযায়ী শবে কদর ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখের রাতগুলোর একটি হতে পারে। মহানবী সা. শবে কদরের খোঁজে ইতিকাফ করতেন।

অধিকাংশ আলেমের মতে, একুশতম রাত থেকে শুরু করে বেজোড় রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনাই বেশি এবং অধিক অগ্রাধিকারযোগ্য কথা। অবশ্য অন্যান্য রাতেও শবে কদর হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এ রাত পাওয়ার ও এ রাতে আমল করে আল্লাহকে খুশি করার তাওফিক দান করুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa