Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ঘুম থেকে উঠতে না পারলে ফজর নামাজের কী হবে?
ইসলাম ধর্ম

ঘুম থেকে উঠতে না পারলে ফজর নামাজের কী হবে?

By Saiful IslamJuly 16, 20242 Mins Read

মুফতি আবদুল্লাহ তামিম : ঘুম মানুষের নিত্যদিনের একটি চাহিদা। মানুষ বলতেই তার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন হয়। যদি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের প্রথম প্রহরে ইশার নামাজ আদায় করেই ঘুমিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। তারপরও বর্তমানে আমরা জীবনের তাগিদে কখনো কখনো ঘুমাতে দেরি করি।

Sleep

Advertisement

আর ঘুমাতে দেরি করলে, ঘুম থেকে উঠতেও কিন্তু কষ্ট হয়। ফজর নামাজ পড়তেই পারি না। অনেকে এ বিষয়ে জানতে চান, ঘুম থেকে ওঠতে না পারলে নামাজ কিভাবে কাজা করবেন, কখন কাজা করবেন।

অনেকে জানতে চান, সূর্যোদয়ের পর যদি ঘুম ভাঙ্গে এমন সময়ে ফজরের নামাজ আদায় করবো কখন?

আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। (মুসলিম, হাদিস : ১৫৭৩)

সূর্যোদয়ের সময় অর্থাৎ যতক্ষণ না তার হলুদ রঙ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে; এ সময় নামাজ পড়া নিষেধ। এরজন্য আনুমানিক ১৫-২০ মিনিট সময় প্রয়োজন হয়। সুতরাং এসময়ে কোনো নামাজ পড়া যাবে না। এসময়ের পর ফজর পড়বেন কাজা হিসেবে। কেননা হাদিস শরিফে এসেছে, উকবা বিন আমের জুহানি (রহ.) বলেন-

তিনটি সময়ে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহিহ মুসলিম, হাদিস : ১৩৭৩)

ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। কেননা, আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর। (সুরা মাউন, আয়াত : ৪-৫)

ঘুম থেকে জাগ্রত হতে না পারলে বা ভুলে যাওয়ার কারণে ফজর নামাজ ছুটে গেলে তার ওপর কাজা করা ওয়াজিব। কেননা রসুলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তার কাফফারা হলো যখনই তা মনে হবে, তখনই (সঙ্গে সঙ্গে) নামাজ আদায় করে নেবে। (মুসলিম, হাদিস : ৬৮৪)

নামাজ কাজা হয়ে গেলে যখনই স্মরণ হবে তখনই তা কাজা করবে। বিনা উজরে দেরি করা জায়েজ নয়। তাই ফজরের নামাজ কাজা হয়ে গেলে বেলা উঠার পর পরই পড়ে নেয়া। কাজার নিয়্যত করবে। তবে ঐ দিন দ্বি-প্রহরের পূর্বে পড়লে সুন্নাতেরও কাজা পড়বে। আর যদি দ্বি-প্রহরের পরে পড়ে বা অন্য কোন দিন পড়ে তাহলে শুধু ফরজ এর কাজা পড়বে। (ফাতাওয়া আলমগিরি ১:১২১, ফাতাওয়া শামি ২:১৫, হিদায়া ১:১৫২)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa