Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে সালাতুয জোহার গুরুত্ব ও ফজিলত
ইসলাম ধর্ম

পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে সালাতুয জোহার গুরুত্ব ও ফজিলত

By Tarek Hasanজুন 22, 20244 Mins Read

ধর্ম ডেস্ক : নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সালাত বা নামাজ হলো ‘সালাতুয জোহা’। এ সালাত আদায়ের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে প্রভূত নেকী হাসিল করা যায়।

namaj

Advertisement

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের সালাত বলে আখ্যায়িত করেছেন। এ সালাতকে ইশরাকের সালাতও বলা হয়। সূর্যোদয়ের পরপরই প্রথম প্রহরের শুরুতে পড়লে ‘সালাতুল ইশরাক’ এবং কিছু পরে দ্বিপ্রহরের পূর্বে পড়লে ‘সালাতুয জোহা’ বা চাশতের সালাত বলা হয়। (সালাতুর রাসূল (সা.), পৃ. ২৫৪)

আসুন নিম্নের হাদিসগুলোর মাধ্যমে সালাতুয হোহার অপরিসীম গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনুধাবন করার চেষ্টা করি-

(১) আবু যর (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘আদম সন্তানের শরীরের প্রতিটি অস্থি প্রতিদিন নিজের ওপর সদকা ওয়াজিব করে। কারো সাক্ষাতে তাকে সালাম দেওয়া একটি সদকা। সৎ কাজের আদেশ দেওয়া একটি সদকা, অন্যায় থেকে নিষেধ করা একটি সদকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্ত্ত সরিয়ে ফেলা একটি সদকা। নিজ স্ত্রীর সঙ্গে সংগত হওয়াও একটি সদকা। তবে চাশতের ২ রাকআত সালাত এসব কিছুর পরিপূরক হয়ে যাবে। (মুসলিম হা/৭২০; আবুদাঊদ হা/১২৮৫, সনদ সহিহ)

(২) আবু বুরায়দা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘মানুষের শরীরে তিনশ’ ষাটটি জোড়া আছে। প্রত্যেক মানুষের উচিত প্রত্যেকটি জোড়ার জন্য সদকা করা। সাহাবিগণ আবেদন করলেন, হে আল্লাহর রাসূল (সা)! কার সাধ্য আছে এ কাজ করার? তিনি বললেন, মসজিদে পড়ে থাকা থুথু মুছে ফেলাও একটি সদকা। পথ থেকে কোনো কষ্টদায়ক বস্ত্ত সরিয়ে দেওয়াও একটি সদকা। কিন্তু তিনশ’ ষাট জোড়ার সদকা দেওয়া মতো কোনো কিছু না পেলে তোমরা জোহার ২ রাকআত সালাত আদায় করে নিও। সেটাই তোমাদের জন্য যথেষ্ট হবে’। (আবুদাঊদ হা/৫২৪২; মুসলিম, মিশকাত হা/১৩১৫, ১৩১১)

(৩) আবুদ্দারদা ও আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত, তারা বলেন, ‘আমার বন্ধু রাসূলুল্লাহ (সা) আমাকে ৩টি কাজের অসিয়ত করেছেন, মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করব না। তা হলো, (১) প্রতি মাসে ৩ দিন সেয়াম পালন করা (২) সালাতুয জোহা আদায় করা (৩) বিতর সালাত আদায় ব্যতীত না শোয়া। (বুখারি হা/১১৭৮, মুসলিম হা/৭২২)

(৪) রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকিরে মশগূল থাকল, অতঃপর (সূর্যোদয়ের পর) ২ রাকআত সালাত (সালাতুল ইশরাক) আদায় করল, তার জন্য একটি পূর্ণ হজ ও একটি পূর্ণ ওমরাহর নেকী রয়েছে। (তিরমিযী হা/৫৮৬; মিশকাত হা/৯৭১, সনদ হাসান)

(৫) রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সালাতুয জোহা এর প্রতি কেবল সেই যত্নবান হতে পারে, যে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। সুতরাং এটাই হলো ‘সালাতুল আওয়াবীন’ বা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের সালাত’। (ত্বাবারাণী, সহিহ ইবনু খুযায়মা, সিলসিলা সহিহাহ হা/৭০৩)

(৬) একবার রাসূলুল্লাহ (সা.) একটি সারিয়া (ছোট যুদ্ধাভিযান) প্রেরণ করলেন। তারা দ্রুত বিজয় লাভ করে অনেক গনীমত নিয়ে ফিরে আসলেন। ফলে লোকজন নিকটবর্তী অভিযান, অধিক গনীমত লাভ ও দ্রুত প্রত্যাবর্তনের কথা বলতে লাগল। তখন রাসূলুল্লাহ (সা) তাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও সংক্ষিপ্ত অভিযান, অধিক গনীমত অর্জন ও দ্রুত ফিরে আসার কথা বলে দেবো? তা হলো, যে ব্যক্তি ওজু করে মসজিদে গিয়ে জোহার নফল সালাত আদায় করবে, সে এর চেয়েও অতি দ্রুত লাভবান হবে, অধিক গনীমত অর্জন করবে ও দ্রুত প্রত্যাবর্তন করতে সক্ষম হবে। (আহমাদ, সহিহুত তারগীব হা/৬৬৮)

(৭) আবুদ্দারদা ও আবু যর (রা.) হতে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান! দিনের প্রথম ভাগে আমার জন্য ৪ রাকআত সালাত আদায় কর, আমি দিনের শেষ পর্যন্ত (যে কোনো প্রয়োজনে) তোমার জন্য যথেষ্ট হয়ে যাব’। (তিরমিযী হা/৪৭৫; মিশকাত হা/১৩১৩)

(৮) সালাতুয জোহা আদায় করা সুন্নত। আয়েশা (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) সালাতুয জোহা ৪ রাকআত বা কখনো তার চেয়ে বেশি আদায় করতেন। (মুসলিম হা/৭১৯)। এই সালাত বাড়ীতে পড়া ‘মুস্তাহাব’। চাশতের সালাতের সর্বনিম্ন রাকআত সংখ্যা ২ এবং সর্বোচ্চ ৮ পর্যন্ত পাওয়া যায়। (মুসলিম হা/৩৩৬)। এছাড়া এর উপর যত খুশি আদায় করা যায়। (উসায়মীন, আশ-শরহুল মুমতে‘ ৪/৮৫)। তবে নির্দিষ্টভাবে ১২ রাকআত জোহা আদায়ের ফজিলত মর্মে বর্ণিত হাদিসটি যঈফ)। (তিরমিযী; মিশকাত হা/১৩১৬, সনদ যঈফ)

তো আসুন, আমরা উক্ত সালাত আদায়ের চেষ্টা করি। ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি-বিচ্যুতি বা ঘাটতি আমাদের থেকেই যায়। নফল সালাতগুলো আমাদের সেসব ঘাটতি পূরণ করবে ইনশাআল্লাহ!

https://inews.zoombangla.com/how-to-protect-your-smartphone-from-rain/

কেয়ামতের সেই ভয়াবহতম দিনে যখন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে সেদিন আল্লাহ তাআলা ফরজ সালাতের ঘাটতি পুরণার্থে ফেরেশতাদের বলবেন, দেখ তো আমার বান্দার কোনো নফল (সালাত) আছে কি-না’। যদি তার নফল সালাত থাকে তিনি বলবেন, ‘আমার বান্দার ফরজের ঘাটতিকে নফল দ্বারা পূর্ণ কর’। (আবুদাঊদ হা/৮৬৪)।

ইয়া আল্লাহ! সব মুসলিম উম্মাহকে অল্প শ্রম কিন্তু অপরিসীম সওয়াব সমৃদ্ধ এসব ইবাদতগুলোয় অভ্যস্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

জুন 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026

Latest News

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa