Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি সরকারি ৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে চলছে অনিয়মের তদন্ত
অপরাধ-দুর্নীতি

সরকারি ৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে চলছে অনিয়মের তদন্ত

By Tarek Hasanফেব্রুয়ারি 27, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগের তদন্ত চলছে পাঁচ সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে কয়েকজনের অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। শিক্ষাবিদেরা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে উপাচার্যদের অনিয়ম থামছে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

Advertisement

৩৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২০২২ সালের ১৬ নভেম্বর বিজ্ঞপ্তি দেয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ২ ডিসেম্বর নিয়োগ হয় ৫৮ জনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেসহ আত্মীয়-স্বজনকে নিয়োগের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জিহাদ পারভেজ জানান, এই নিয়োগের ব্যাপারে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। আবার যে বোর্ড বসেছে সেখানেও বিভাগীয় কোনো প্রতিনিধি ছিলেন না।

এসব অভিযোগ তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। যদিও উপাচার্য বলছেন, নিয়ম মেনেই নিয়োগ হয়েছে।

অভিযুক্ত অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত টেলিফোনে বলেন, ‘নিয়োগ কার্যক্রমে জেনে বুঝে আমরা কোনো অনিয়ম করি নাই।’

নিয়োগে অনিয়মের অভিযোগে ইসলামি বিশ্বববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীন আখতার এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রুস্তম আলীর বিরুদ্ধেও তদন্ত চলছে। ইউজিসি বলছে, প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা মিলেছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশিদের বিরুদ্ধে রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রথমিকভাবে সত্যতা না মিললেও অধিকতর তদন্ত করছে ইউজিসি। একই বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালামের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের তদন্ত চলছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব ফেরদৌস জামান জানিয়েছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশিদের বিরুদ্ধে একটি এবং উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালামের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে মোট দুটি অভিযোগ এসেছে। এ সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত রিপোর্ট সাবমিট করার কথা রয়েছে।

রোহিঙ্গাদের জন্য ৭ হাজার কোটি টাকার অনুদান আসছে

শিক্ষাবিদেরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লজ্জাজনক। শিক্ষাবিদ অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘একজন শিক্ষক যখন আর্থিক কোনো অনিয়মে সায় দেন বা গা ভাসিয়ে দেন, এটি একটি মারাত্মক ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়ায়। যোগ্য ব্যক্তিরা উপাচার্য হিসেবে নিয়োগ না পাওয়ায় এই অবস্থা।’ সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

https://www.itvbd.com/133166

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa