Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম ইসলামে অহংকার নিষিদ্ধ কেন?
ইসলাম ধর্ম

ইসলামে অহংকার নিষিদ্ধ কেন?

By Mynul Islam Nadimজানুয়ারি 27, 20263 Mins Read

ইসলাম অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট ভাষায় বলেছেন—তুমি পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। তুমি কখনো জমিন ভেদ করতে পারবে না, আবার পাহাড়ের সমান উচ্চতাও অর্জন করতে পারবে না (সুরা ইসরা: ৩৭)।

অহংকার

Advertisement

অন্য আয়াতে আল্লাহ তায়ালা জানান, মানুষ যা গোপনে রাখে আর যা প্রকাশ করে—সবই তিনি জানেন। আর তিনি অহংকারী মানুষকে একেবারেই পছন্দ করেন না (সুরা নাহল: ২৩)। একই সতর্কবার্তা এসেছে সুরা লোকমানে—মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক আচরণ কোরো না এবং অহংকারভরে পৃথিবীতে চলাফেরা করো না; নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না (লোকমান: ১৮)।

এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায়, দাম্ভিকতা ও অহংকার আল্লাহর দৃষ্টিতে মারাত্মক অপরাধ। মানুষকে আল্লাহই সৃষ্টি করেছেন—কেউ ধনী, কেউ গরিব; কেউ সাদা, কেউ কালো। এই পার্থক্যও তাঁরই ইচ্ছায়। আবার রিজিকের ব্যবস্থাও তিনি করে থাকেন। বাস্তবতা হলো, মানুষ কখনোই সম্পূর্ণ স্বনির্ভর নয়। জীবনের প্রতিটি ধাপে তাকে অন্যের সহায়তার মুখাপেক্ষী হতে হয়। তাই অহংকার মানুষের জন্য একেবারেই শোভন নয়।

অহংকারের ভয়াবহ পরিণতি সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বহুবার সতর্ক করেছেন। হজরত হারিছা ইবনে ওহাব (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন—আমি কি তোমাদের জান্নাতিদের কথা বলব না? তারা সাধারণত দুর্বল ও সহজ-সরল মানুষ, যাদের সমাজ তুচ্ছ মনে করে। অথচ আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা কোনো বিষয়ে কসম করলে আল্লাহ তা বাস্তবায়ন করেন। এরপর তিনি জাহান্নামিদের কথা উল্লেখ করে বলেন—তারা হলো ঝগড়াটে ও অহংকারী স্বভাবের মানুষ (মুসলিম, মিশকাত)।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন—যার অন্তরে সামান্য পরিমাণ অহংকারও থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক সাহাবি জানতে চাইলে, সুন্দর পোশাক বা জুতা পছন্দ করাও কি অহংকার? উত্তরে নবীজি (সা.) বলেন—আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। প্রকৃত অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হেয় মনে করা (মুসলিম)।

আরেক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন—অহংকার আমার চাদর এবং বড়ত্ব আমার লুঙ্গি। যে কেউ এ দুটি গুণ নিজের জন্য দাবি করবে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব (মুসলিম, মিশকাত)। অর্থাৎ অহংকার কেবল আল্লাহর জন্যই প্রযোজ্য।

কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরে রাসুল (সা.) বলেছেন, অহংকারীদের কিয়ামতের দিন পিঁপড়ার মতো ক্ষুদ্র করে একত্র করা হবে। মানুষরূপ থাকবে, কিন্তু অপমানে তারা চারদিক থেকে ঘিরে থাকবে। তাদের জাহান্নামের এক বিশেষ কারাগারে নিক্ষেপ করা হবে এবং সেখানে তাদের পান করানো হবে জাহান্নামিদের দেহ থেকে নিঃসৃত দুর্গন্ধযুক্ত রক্ত-পুঁজ (তিরমিজি)।

অন্য এক হাদিসে রাসুল (সা.) তিনটি মুক্তিদানকারী ও তিনটি ধ্বংসকারী বিষয় উল্লেখ করেন। মুক্তিদানকারী বিষয়গুলো হলো—গোপনে ও প্রকাশ্যে আল্লাহভীতি, সব অবস্থায় সত্য বলা এবং ধনী-গরিব উভয় অবস্থায় সংযম অবলম্বন। আর ধ্বংসকারী বিষয়গুলোর মধ্যে রয়েছে—নফসের অনুসরণ, লোভ ও আত্মঅহংকার; যার মধ্যে অহংকার সবচেয়ে ভয়াবহ (শুয়াবুল ইমান)।

সবশেষে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, যার অন্তরে সামান্য পরিমাণ ইমান থাকবে, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না; কিন্তু যার অন্তরে সামান্য অহংকারও থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।

অতএব, প্রত্যেক মুমিনের উচিত অহংকারমুক্ত অন্তর নিয়ে জীবন যাপন করা। আল্লাহ যেন আমাদের সবাইকে অহংকারের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেন—এই কামনাই প্রত্যাশিত।

লেখক: এম এ মান্নান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

জুন 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026
Latest News
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa