Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম সন্তান লালন-পালনে ইসলামের নির্দেশনা
ইসলাম ধর্ম

সন্তান লালন-পালনে ইসলামের নির্দেশনা

By Saiful IslamDecember 21, 20234 Mins Read

মুফতি আইয়ুব নাদীম : কুরআন মাজিদের বিশাল অংশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে আল্লাহ তায়ালার নানাবিধ নিয়ামতরাজির বিস্তারিত বিবরণ। আল্লাহ তায়ালা মানবজাতিকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করে তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতরাজি দান করেছেন। পৃথিবীর সব মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেও সেসব নিয়ামতরাজি গণনা করে শেষ করতে পারবে না। এসব নিয়ামতের মধ্যে অন্যতম একটি ‘সুসন্তান’। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- ‘আল্লাহ তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন। আর ভালো-ভালো জিনিসের থেকে রিজিকের ব্যবস্থা করেছেন; তবুও কি তারা ভিত্তিহীন জিনিসের প্রতি ঈমান রাখবে আর আল্লাহ তায়ালার নিয়ামতসমূহের অকৃতজ্ঞতা করবে’ (সূরা নাহল-৭২)? মানবশিশু মানবজাতির অতীব গুরুত্বপূর্ণ অংশ। শিশুরা নিষ্পাপ, শিশু পবিত্রতার প্রতীক। শৈশবেই মানুষের জীবনের গতিপথ নির্ধারিত হয়। তাই ইসলাম শৈশবকালকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই প্রতিটি মা-বাবার উচিত আপন আপন সন্তানদেরকে শৈশবকাল থেকেই ইসলামী ভাবধারায় গড়ে তোলা। এখানে সন্তান লালন-পালনের আলোচনা তুলে ধরা হলো-

সন্তান লালন-পালনে ইসলামের নির্দেশনা

Advertisement

আজান ইকামত : সন্তান জন্মের পর তার ডান কানে আজান ও বাম কানে ইকামত দেয়া। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে- হাসান রা: জন্মের পর রাসূলুল্লাহ সা: নামাজের আজান-ইকামতের মতো তার ডান কানে আজান ও বাম কানে ইকামত দিলেন’ (তিরমিজি-১/২৭৮)।
সুন্দর নাম রাখা : সন্তান জন্মের সাত দিনের মাথায় তার জন্য সুন্দর অর্থবহ একটি নাম রাখা। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে। হজরত রাসূলুল্লাহ সা: শিশু জন্মের সাত দিনের মাথায় তার নাম রাখার নির্দেশ দিয়েছেন’ (আবু দাউদ-২/৩৬)।

আকিকা করা : সম্ভব হলে শিশু জন্মের সাত দিনের মাথায় তার আকিকা করা। আর সম্ভব না হলে, ১৪ কিংবা ২১ দিনের ভেতরে আকিকা করা। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক। তাই জন্মের সাত দিনের মাথায় তার আকিকা করা এবং মাথা কামিয়ে দেয়া ও তার নাম রাখা’(ইবনে মাজা, পৃষ্ঠা-২২৮)।

সন্তানকে আদর করা ও চুমু খাওয়া : ছোট ছোট ফুলকলি শিশুসন্তানদেরকে আদর-যতœ করা এবং তাদেরকে মাঝে মধ্যে চুমু খাওয়া। রাসূলুল্লাহ সা: সন্তানদেরকে আদর করতেন ও চুমু খেতেন। এ প্রসঙ্গে এক হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা রা: সূত্রে বর্ণিত- ‘রাসূলুল্লাহ সা: একদিন হাসান ইবনে আলীকে চুমু খেলেন, সেখানে আকরা ইবনে হাবিস রা: ছিলেন, তিনি বললেন, আমার ১০টি সন্তান আছে, আমি কখনো তাদেরকে চুমু খাইনি। রাসূলুল্লাহ সা: তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না; তার ওপর দয়া করা হয় না’ (বুখারি-১৮০৮)।

সন্তানকে কোলে নেয়া : রাত-দিনের চক্রাকারে মাঝে মধ্যে সন্তানকে কোলে নেয়া। রাসূলুল্লাহ সা: নিজ সন্তান ও অন্য শিশুদেরকেও মাঝে মধ্যে কোলে নিতেন। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে। উম্মুল কায়েস বিনতে মিহসান তার এমন একজন ছোট সন্তান নিয়ে রাসূলুল্লাহ সা:-এর কাছে এলেন, যে তখনো খাবার খেতে শিখেনি। রাসূলুল্লাহ সা: শিশুটিকে তাঁর কোলে বসালেন, তখন সে তাঁর কাপড়ে প্রস্রাব করে দিলো। রাসূলুল্লাহ সা: পানি আনিয়ে তার ওপর ছিটিয়ে দিলেন; ধৌত করলেন না’ (বুখারি-২২৩)।

দ্বীন-ইসলাম ও দ্বীনি মেজাজ শিক্ষা দেয়া : আমাদের যাপিত জীবনে যত ভালো ও নেক কাজ করি না কেন তাতে আমাদের কলিজার টুকরো সন্তানদেরও শরিক রাখা জরুরি। আমি দান-সদকা করলে বা সালাত-সিয়াম পালন করলে তাতে সন্তানকে শরিক রাখা দরকার। অনুরূপভাবে ইসলামের যেকোনো কাজে বা জনসেবামূলক কর্মকাণ্ডেও সন্তানকে শরিক রাখা ভালো। আমল-আখলাক, আদব ও ইবাদত ইত্যাদি সব ভালো কাজে ও শিক্ষা-দীক্ষায় সন্তানকে সাথে রাখলে এর সুফল দুনিয়াতেও মিলবে, পরকালেও মিলবে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে- ‘স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইবরাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করছিল এবং ইসমাইলও (তাঁর কাজে শরিক ছিল এবং তাঁরা বলছিল) হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে এ সেবা কবুল করুন। নিশ্চয়ই আপনি এবং কেবল আপনিই সব কিছু শোনেন ও সব কিছু জানেন’ (সূরা বাকারা-১২৭)। একটু ভাবুন, ইবরাহিম আ: কাবা শরিফ নির্মাণকাজে আপন পুত্র ইসমাইল আ:-কে কীভাবে শরিক রেখেছিলেন!

অন্য দিকে লোকমান আ: তাঁর পুত্রকে নামাজ ও ইসলামের মৌলিক কিছু বিষয় শিক্ষা দিতে বললেন। যেমন, ‘হে বৎস! সালাত কায়েম করো, মানুষকে সৎকাজের আদেশ করো, মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয়, তাতে সবর করো। নিশ্চয়ই এটি অনেক হিম্মতের কাজ’ (সূরা লোকমান-১৭)। এভাবে অনেক হাদিস থেকেই উপরিউক্ত বিষয়টি প্রতীয়মান হয়। হজরত ওমর ইবনে আবু সালামাহ রা: বলেন, আমি রাসূল সা:-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার পাত্রে আমার হাত চারপাশে ঘুরত। তিনি বললেন বালক! তুমি বিসমিল্লাহ বলে খাও, তোমার ডান হাতে খাও এবং নিজের সম্মুখ থেকে খাও’ (মুসলিম-৫১৬৪)।

অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, হাসান ইবনে আলী রা: একবার একটি সদকার খেজুর মুখে দিলেন, তখন রাসূল সা: তাকে বললেন, ‘এটি ফেলে দাও। তুমি কি জানো না আমাদের জন্য সদকার মাল হারাম’ (বুখারি-৩০৭২)? উপরিউক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, পিতা-মাতার জন্য আপন সন্তান-সন্ততিকে শৈশবকাল থেকেই সালাত ও ইসলামের মৌলিক সব আমল শিক্ষা দেয়া আবশ্যক। একজন খোদাভীরু সফল মুমিন বানানোও আবশ্যক। কারণ, এর প্রভাব সন্তানের ওপর প্রতিফলিত হয়। আর তাই এটি শুধু একটি দায়িত্বই নয়; বরং একটি ইবাদতও।

লেখক : মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম (হাটখোলা মাদরাসা) মধুপুর, টাঙ্গাইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa