পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ বাবা–ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা ডিবি পুলিশর একটি দল ওসি মো. রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ফার্নিচারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
তল্লাশির সময় ভুট্টুর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


