ধর্ম ডেস্ক : ইহরাম আরবি শব্দ। ইহরাম অর্থ নিজেকে আবদ্ধ করা, কোনো বস্তুকে হারাম করা ইত্যাদি। হজ ও ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তি যখন হজ বা ওমরাহ কিংবা উভয়টি পালনের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করে, তখন তার ওপর কতিপয় হালাল ও জায়েজ বস্তুও হারাম হয়ে যায়। এ কারণেই এ প্রক্রিয়াটিকে ইহরাম বলা হয়। হজ-ওমরাহর জন্য গুরুত্বপূর্ণ ফরজ ইহরাম।

ইহরাম

Advertisement

ইহরামের সময় পুরুষেরা সেলাইবিহীন পোশাক পরিধান করেন। আর নারীরা যেকোনো স্বাভাবিক ঢিলেঢালা পোশাক পরে থাকেন। ইহরামের জন্য পোশাকের ভিন্নতা নেই। ইহরামকারীকে মুহরিম বলা হয়।

ইহরাম অবস্থায় পুরুষের জন্য সেলাই করা পোশাক ও মাথায় টুপি দেওয়া নিষেধ। এ বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। হজরত ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, এক লোক দাঁড়িয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল (সা.) আপনি আমাদেরকে ইহরাম অবস্থায় কী ধরনের পোশাক পরিধান করার নির্দেশ দেন?

ঈদুল আজহা কবে, জানা যাবে শুক্রবার

রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘জামা, পাজামা, টুপি, পাগড়ি ও মোজা পরিধান করবে না। তবে কোনো লোকের জুতা না থাকলে সে চামড়ার মোজা পরিধান করবে; যা পায়ের গোছার নিচে থাকে। জাফরান ও ওয়ারাস রঙের কোনো পোশাক তোমরা পরিধান করবে না। ইহরামকারী নারীরা মুখ ঢাকবে না এবং হাতে দস্তানা (মোজা) পরিধান করবে না। (সহিহ বুখারি, ১৪৫০)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.