Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম জাহান্নামের শাস্তি কি সবার জন্য এক? কোরআন-হাদিসের ব্যাখ্যা
ইসলাম ধর্ম

জাহান্নামের শাস্তি কি সবার জন্য এক? কোরআন-হাদিসের ব্যাখ্যা

By Mynul Islam NadimApril 9, 20263 Mins Read

জাহান্নামের অধিবাসীরা বিভিন্ন স্তরের শাস্তি ভোগ করবে। তাদের কর্মের ভিন্নতা অনুসারে শাস্তি ভিন্ন ভিন্ন হবে। যেমন- অবিশ্বাস, কপটতা, মানুষকে আল্লাহ তাআলার দ্বিন থেকে বাধা দেওয়া এবং মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করা ইত্যাদির ভিন্নতা ও ভয়াবহতার আলোকে শাস্তি দেওয়া হবে। মন্দ কাজ যত বেশি ও যত ধরনের হবে, শাস্তিও তত কঠোর হবে।

শাস্তি

Advertisement

অন্যদিকে শাস্তি তাদের চেয়ে হালকা হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন : ‘তাদের আগে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে, তাদের মতো এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে। নিশ্চয়ই এরা ছিল ক্ষতিগ্রস্ত। আর সবার জন্যই তাদের আমল অনুসারে মর্যাদা আছে। আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।’ (সুরা : আহকাফ, আয়াত : ১৮-১৯)।

প্রত্যেকের কৃতকর্ম অনুসারে জাহান্নামে পৃথক স্তর থাকবে এবং সে অনুযায়ী জাহান্নামে শাস্তি দেওয়া হবে। পবিত্র কোরআনে এসেছে : ‘যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদের শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফ্যাসাদ সৃষ্টি করত। ’ (সুরা : নাহল, আয়াত : ৮৮)।

পাপীদের আজাবের পার্থক্যের ইঙ্গিত সামুরাহ ইবনে জুনদুব (রা.)-এর হাদিসে পাওয়া যায়। তিনি আল্লাহর নবী (সা.)-কে বলতে শুনেছেন, ‘জাহান্নামিদের মধ্যে এমন কিছু লোক আছে, যাদের আগুন তাদের গোড়ালি পর্যন্ত ধরবে; এমন কিছু লোক আছে, যাদের তাদের কোমর পর্যন্ত ধরবে এবং এমন কিছু লোক আছে, যাদের তাদের গলা পর্যন্ত ধরবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৭০৬১)।

নুমান ইবনু বাশির (রা.) বলেন, ‘আমি নবী (সা.)-কে বলতে শুনেছি যে কিয়ামতের দিন ওই ব্যক্তির সর্বাপেক্ষা লঘু আজাব হবে, যার দুই পায়ের তলায় দুটি প্রজ্বলিত অঙ্গার রাখা হবে। এতে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে। যেমন-ডেক বা কলসি ফুটতে থাকে। ’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫৬২)।

এতে বোঝা যায়, জাহান্নামে সবার শাস্তি সমান হবে না। আর যদি কোনো কাফির এই দুনিয়ায় কোনো ভালো কাজ করে, যেমন- আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, পিতা-মাতাকে সম্মান করা, এতিমদের প্রতিপালন করা, বিধবা ও দরিদ্রদের জন্য চেষ্টা করা, অসুস্থদের চিকিৎসা করা ইত্যাদি- তাহলেও পরকালে এগুলোর সুফল পাওয়া যাবে না। কারণ পরকালে ভালো কাজের সুফল পেতে ঈমান নিয়ে কবরে যেতে হবে।

আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছ থেকে জমিন ভরা স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না, তাদের জন্যই আছে বেদনাদায়ক আজাব, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯১)।

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘কেউ ঈমান অমান্য করলে, তার (ভালো) কর্ম নিষ্ফল হবে। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সুরা : মায়িদা, আয়াত : ৫)

আরেক আয়াতে এসেছে, ‘মুশরিকদের জন্য আল্লাহর মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ করা শোভা পায় না, যখন তারা নিজেদের কুফরের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তাদের আমল মূল্যহীন হয়ে গেছে এবং তারা জাহান্নামে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা : তাওবা, আয়াত : ১৭)।

মহান আল্লাহ আরো বলেছেন, ‘যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য উদাহরণ হলো এই যে তাদের আমল ঝোড়ো দিনে বাতাসে উড়ে যাওয়া ছাইয়ের মতো। তারা যা উপার্জন করেছে, তা থেকে কিছুই অর্জন করতে পারবে না। এটাই চরম পথভ্রষ্টতা।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ১৮)।

কাফিরদের সৎকর্মের বিপরীতে এই দুনিয়ায়ই প্রচুর জীবিকা, সৎ সন্তান, প্রেমময়ী স্ত্রী, সুস্বাস্থ্য, প্রশংসা এবং এজাতীয় অন্যান্য বস্তু দিয়ে পুরস্কৃত করা হবে। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একটি নেকির ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দার প্রতি অত্যাচার করবেন না; বরং তিনি এর ফলাফল দুনিয়ায় দান করবেন এবং আখিরাতেও দান করবেন। আর কাফির লোক পার্থিব জগতে আল্লাহর উদ্দেশে যে সৎ আমল করে এর প্রতিদানস্বরূপ তিনি তাকে জীবিকা নির্বাহ করেন। পরিশেষে আখিরাতে প্রতিফল দেওয়ার মতো তার কাছে কোনো সৎ আমলই থাকবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৯৮২)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa