যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলী শামখানি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে তার পাল্টা জবাব সরাসরি তেল আবিবের হৃদপিণ্ডে গিয়ে আঘাত হানবে।

হামলা

Advertisement

এক বিবৃতিতে শামখানি জানান, ইরান সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যা শত্রুর মূল কেন্দ্রগুলোকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম।

একই সুরে সুর মিলিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। তিনি সতর্ক করে দেন, ওয়াশিংটন যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে, তবে এর চড়া মাশুল শুধু তাদের নিজেদের নয় বরং পুরো অঞ্চল এবং ইসরায়েলকেও দিতে হবে। বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেহরানের পক্ষ থেকে আলোচনার একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, নিষেধাজ্ঞার বোঝা সরিয়ে নেওয়া হলে তারা একটি টেকসই চুক্তির বিষয়ে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো প্রকার দরকষাকষি বা আপস করা হবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.