জুম-বাংলা ডেস্ক : সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছা ওরফে ‘কিলার মুছা’কে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

killer musa

Advertisement

শনিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয় বলে জানান, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেফতার আবু মুছা ওরফে কিলার মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। আবুল কালাম বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের হয়। এতে মামলার এজাহারভুক্ত আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‍্যাবের তৎপরতা অব্যাহত ছিল।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ওই হত্যা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি আবু মুছা অবস্থান করার খবর পায় র‍্যাব। পরে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতার দাপট দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতার ব্যক্তিকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.