হেরা কালচারাল ডিস্ট্রিক্ট-এ অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা এক বিরল কোরআনের পাণ্ডুলিপি, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। মাত্র ৬০ পৃষ্ঠার এই অনন্য কোরআনের প্রতিটি পাতায় অত্যন্ত শৈল্পিকভাবে একটি করে সম্পূর্ণ পারা বিন্যস্ত করা হয়েছে।

কোরআন

Advertisement

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, তিউনিসিয়ার একটি প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত এই পাণ্ডুলিপিটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র কোরআনের প্রতি যুগ যুগ ধরে থাকা শ্রদ্ধা, যত্ন ও মমত্ববোধের এক অনন্য নিদর্শন।

জাদুঘর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই পাণ্ডুলিপিতে শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বরং আরবি ক্যালিগ্রাফি ও আয়াত বিন্যাসের অসাধারণ শিল্পরূপও ফুটে উঠেছে। ক্যালিগ্রাফি ও কারুকার্যের সূক্ষ্ম সমন্বয়ে নির্মিত এই কোরআন দর্শনার্থীদের মুগ্ধ করছে।

ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়

পবিত্র কোরআন জাদুঘর-এ ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি আধুনিক ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ফলে দর্শনার্থীরা ইসলামের সূচনালগ্ন থেকে কোরআনের লিখনশৈলী ও প্রকাশনার বিবর্তনের একটি জীবন্ত অভিজ্ঞতা পাচ্ছেন।

মক্কার ঐতিহাসিক গুরুত্ব এবং ওহী নাজিলের স্থান হিসেবে এই জাদুঘরটি ইতোমধ্যে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে ৬০ পৃষ্ঠার এই ব্যতিক্রমধর্মী কোরআন দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও পর্যটক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.