জুমবাংলা ডেস্ক : নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় কার্ভাড ভ্যানের চালক জসিম (৪৫) ও মালিক মুকুল মিয়াকে (৫৭) আটক করা হয়।

atok

Advertisement

বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঘাসিদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাভার্ড ভ্যানসহ ঐ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক জসিম উদ্দিন বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে ও কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া বাগেহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে।

‘ডে ড্রিংকার’ দিয়ে ফিরছেন জনি ডেপ

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
আটককৃতরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেয়া ওইসব পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন তারা। পারভেজ নামে চকবাজারের একব্যক্তির সঙ্গে মোবাইলে ভাড়ার চুক্তি হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.