পবিত্র কুরআনুল কারিম মহান আল্লাহ তা’আলার বাণী। এটি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ধর্মগ্রন্থ। কুরআন তিলাওয়াতের ফলে যেমন বান্দার হৃদয় বিগলিত হয়, তেমনি অন্তরের প্রশান্তি অর্জিত হয়। খোদ মহান আল্লাহ তা’আলা কুরআনুল কারিমে বলেছেন, ‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।’ (সুরা রাদ, আয়াত: ২৮)

কুরআন তিলাওয়াত

Advertisement

কুরআন পাঠের অনেক সওয়াব ও ফজিলতও রয়েছে। কুরআনুল কারিমের প্রতিটি হরফ পাঠের জন্য বান্দার আমলনামায় ১০টি করে নেকি বা সওয়াব লেখা হয়। আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আল্লাহ তা’আলার কিতাবের (কুরআনুল কারিম) একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য এর সাওয়াব আছে। আর সাওয়াব হয় তার দশ গুণ হিসেবে। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। (মেশকাত, হাদিস: ২১৩৭; সুনান আত তিরমিজি, হাদিস: ২৯১০)

আবার কুরআন পাঠকারীর জন্য বিশেষ মর্যাদাও রয়েছে। উসমান (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। (সহিহ বুখারি, হাদিস: ৪৬৬১)

এমনকি যে ব্যক্তি কুরআন পাঠ করে, কিয়ামতের বিভীষিকাময় দিনে পবিত্র কুরআনুল কারিম তার জন্য সুপারিশ করবে। আবু উমামাহ আল বাহিলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি- তোমরা কুরআন পাঠ কর। কারণ, কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য কুরআন শাফায়াতকারী (সুপারিশকারী) হিসেবে আসবে। (সহিহ মুসলিম, হাদিস: ১৭৫৯)

তবে কুরআনুল কারিম বা কুরআন শরিফ পাঠ করা নিয়ে প্রায়সময়ই একটি কথা শোনা যায় যে, কুরআন পড়তে হলে অজু করা বাধ্যতামূলক। কেউ কেউ এমনও বলে থাকেন, বর্তমান আধুনিকতার যুগে মোবাইলে দেখে কুরআন তিলাওয়াত করলেও অজু করতে হবে। আসলেই কি তাই?

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, মোবাইলে কুরআনুল কারিমের অ্যাপ ডাউনলোড করে তিলাওয়াত করা যায়। এ ক্ষেত্রে অজু ছাড়া যদি মোবাইল থেকে কেউ কুরআন তিলাওয়াত করেন, এতে তার কোনো গুনাহ হবে না। কারণ, পবিত্র কুরআন সরাসরি ধরতে হলে অজুর প্রয়োজন। কিন্তু মোবাইলের ভেতরে যে কুরআন সেটি সফট কপি। এটি হাত দিয়ে সরাসরি ধরা যায় না। মোবাইলের স্ক্রিনে আঙুল দিয়ে পাতা উল্টালেও এটি স্ক্রিনসহ অনেক আবরণের ভেতরে থাকায় প্রকৃতপক্ষে ধরা যায় না। ফলে অজু ছাড়াও মোবাইল থেকে কুরআন তিলাওয়াত করলেও কোনো অসুবিধা নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.