Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম অন্যের প্রাচুর্য দেখে মন খারাপ? জেনে নিন করণীয়
ইসলাম ধর্ম

অন্যের প্রাচুর্য দেখে মন খারাপ? জেনে নিন করণীয়

By Mynul Islam NadimApril 19, 20262 Mins Read

মানুষের অন্তরে অশান্তির অন্যতম বড় কারণ হলো নিজেকে অন্যের সাথে তুলনা। অন্যের প্রাচুর্য, সৌন্দর্য, শক্তি বা সামাজিক অবস্থান দেখলে নিজের প্রাপ্তিকে তুচ্ছ মনে হওয়া। এই মনোভাব ধীরে ধীরে ব্যক্তির কৃতজ্ঞতাবোধকে গ্রাস করে তার মধ্যে জন্ম দেয় হিংসা, হতাশা ও অসন্তোষের মতো মারাত্মক আত্মিক ব্যাধি। অথচ ইসলাম মানুষের হৃদয়কে প্রশান্ত রাখার জন্য এমন সব নীতিমালা দিয়েছে, যা মানুষের দৃষ্টি ও চিন্তাকে সঠিক পথে পরিচালিত করে।

প্রাচুর্য

Advertisement

এই প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ-

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ

আবূ হুরাইরাহ (রা) হতে বর্ণিত। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কারো নজর যদি এমন লোকের উপর পড়ে, যাকে মাল-ধন ও দৈহিক গঠনে অধিক মর্যাদা দেয়া হয়েছে তবে সে যেন এমন লোকের দিকে নজর দেয়, যে তার চেয়ে নিম্ন স্তরে রয়েছে। (বুখারি, হাদিস : ৬৪৯০)

এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মানসিক ভারসাম্য রক্ষার এক অনুপম দিকনির্দেশনা প্রদান করেছেন। দুনিয়ার বিষয়গুলোতে সব সময় উঁচু দিকে তাকিয়ে থাকলে মানুষের অন্তরে অসন্তোষ জন্ম নেয়, কারণ দুনিয়াতে সব সময়ই এমন কেউ থাকবে, যে সম্পদ, সৌন্দর্য বা ক্ষমতায় আমাদের চেয়ে বেশি প্রাপ্তির অধিকারী। ফলে সেদিকের তুলনা মানুষকে কৃতজ্ঞতা থেকে বঞ্চিত করে এবং আল্লাহর দেওয়া নেয়ামতকে তুচ্ছ মনে করায়।

তাইতো এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাচ্ছেন;যখন দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে এগিয়ে থাকা কাউকে দেখি, তখন যেন নিজের চেয়ে কম প্রাপ্ত মানুষের কথা স্মরণ করি। এতে হৃদয়ে কৃতজ্ঞতা জন্ম নেয়, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি আসে এবং হিংসা ও দীর্ঘশ্বাসের আগুন নিভে যায়। এটি আত্মিক প্রশান্তির এক বাস্তবমুখী চিকিৎসা।

এই নির্দেশনা দুনিয়ার বিষয়ে প্রযোজ্য; কিন্তু দ্বীনের ক্ষেত্রে উল্টো নীতি গ্রহণ করতে বলা হয়েছে। সেখানে আমাদের উচিত নিজের চেয়ে অগ্রসর মানুষদের দিকে তাকিয়ে উৎসাহ নেওয়া। এভাবেই ইসলাম মানুষকে দুনিয়ায় সংযত, কৃতজ্ঞ ও প্রশান্ত এবং আখিরাতে উন্নতির পথে পরিচালিত করে।

সংক্ষেপে বলা যায়, এই হাদিস মানুষকে শেখায়; দৃষ্টি যদি সঠিক হয়, তবে হৃদয়ও সঠিক থাকে; আর হৃদয় সঠিক থাকলে জীবন হয়ে ওঠে শান্ত ও আল্লাহমুখী।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। দুনিয়ার জিন্দিগিতে স্ব স্ব অবস্থানের শুকরিয়া আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তাওফিক দান করুন।

মুফতি সাইফুল ইসলাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa