ধর্ম ডেস্ক : সলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এখানে সব বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের জীবনে সুখ-দুঃখ অবধারিত। আমরা যাপিত জীবনে কীভাবে সুখ লাভ করবো এবং বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবো, সে বিষয়েও নির্দেশনা দিয়েছে ইসলাম।

দোয়া

Advertisement

সুখ-শান্তি লাভ ও বিপদ-আপদ থেকে নিরাপদ থাকতে হাদিস শরিফে একটি বিশেষ দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি— হাদিসের ওপর আমল করে এই দোয়াটি পাঠ করলে আমাদের কাঙ্ক্ষিত সুখ লাভ হবে এবং দুঃখ ও বিপদ-আপদ থেকে আমরা নিরাপদ থাকতে পারবো।

দোয়াটি হলো—

اللَّهُمَّ إنِّي أَعوذُ بك مِنْ زوالِ نعمتِكَ، وتحوُّلِ عافيتِكَ، وفُجاءةِ نقْمتِكَ، وجَميعِ سَخَطِكَ

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনার দেওয়া নেয়ামত বিলুপ্ত হওয়া থেকে, আপনার দেওয়া সুখ-দুঃখের অশুভ পরিবর্তন থেকে, আকস্মিক বিপদ-আপদ থেকে এবং আপনার সর্বপ্রকার অসন্তুষ্টি থেকে।

প্রসিদ্ধ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন যে রাসুল (সা.) এই দোয়া পড়তেন। (মুসলিম শরিফ)

যে পাতা ডায়াবেটিসের শত্রু! আসুন জেনে নেই

লেখক: গণমাধ্যমকর্মী, শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.