মুফতি জাকারিয়া হারুন : ঘুম মহান আল্লাহর অন্যতম নেয়ামত। সারাদিনের ক্লান্তি দূর করতে এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই। ভোরবেলা ঘুম থেকে ওঠা কষ্টকর। তবে তাদের জন্য নয়- যারা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়েন।

Amol

Advertisement

মহান আল্লাহ ইসলাম পালন আমাদের জন্য সহজ করেছেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন-

ভোরবেলা ঘুম থেকে ওঠার আমল

এক. রাতে দেরি না করে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া।

দুই. ভোরে জেগে ওঠার দৃঢ় ইচ্ছা থাকা। কেউ যদি ভোর ৫টায় ঘুম থেকে ওঠার জন্য সময় নির্ধারণ করে; তবে সে অবশ্যই ৫টা বাজার এক মিনিট আগে হলেও জেগে ওঠবে। (ইনশাআল্লাহ!) কারণ বান্দার দৃঢ় ইচ্ছার কারণেই সে ফজরের সময়ে জেগে ওঠবে। মহান আল্লাহ যখন বান্দার একনিষ্ঠতা দেখবেন; তখন কোনো অ্যালার্ম বা সংকেত ছাড়াই ওই বান্দা আল্লাহর ইচ্ছায় জেগে ওঠবেন।

তিন. নামাজের গুরুত্ব অনুধাবন ও মহান আল্লাহর নির্দেশ মানার জন্য ব্যাকুলতা থাকা। তাহলে এমনিতেই ঘুম থেকে জেগে ওঠবেন।

চার. ভোরবেলা ওঠার নিয়তে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের একটি আয়াত পড়া যায়। তাহলো-

لَهُمُ الْبُشْرَى فِي الْحَياةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

উচ্চারণ : লাহুমুল বুশরা ফিল হায়াতিদদুনইয়া ওয়া ফিল আখিরাতে লা তাবদিলা লিকালিমাতিল্লাহি জালিকা হুয়াল ফাউযুল আজিম।

অর্থ : তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা। (সুরা ইউনুস, আয়াত: ৬৪)

ঘুম থেকে ওঠে পড়ার দোয়া

হযরত আবু হুরায়রা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভোরে উপনীত হয়ে (ঘুম থেকে উঠে) এই দোয়া পড়বে-

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ

উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু।

অর্থ: হে আল্লাহ! তোমার আদেশেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার আদেশেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার আদেশেই আমরা জীবন ধারণ করি এবং তোমার আদেশেই আমরা মৃত্যুবরণ করি। (ইবনে মাজাহ: ৩৮৬৮)

অপর একটি দোয়া নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে,

الحمدلله الذي أحيانا بعدما أماتنا و إليه النّشور

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন। আর তার দিকেই পুনরুত্থান। (বুখারি: ৬৩২৪)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.