Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম প্রতিদিনের ছোট আমলেই বড় সওয়াব অর্জনের উপায়
ইসলাম ধর্ম

প্রতিদিনের ছোট আমলেই বড় সওয়াব অর্জনের উপায়

By Mynul Islam Nadimএপ্রিল 4, 20263 Mins Read

আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। আমাদের অবসর সময়টুকু অলসভাবে না কাটিয়ে নেক আমল করে কাটালে যেমন সওয়াব অর্জন করা সম্ভব তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করাও সহজ। শুধু জানতে হবে কী কী নেক আমল করা আমাদের জন্য সহজ।

আমল

Advertisement

মহান আল্লাহ আরও বলেন, ‘যারা আমার ওপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস (সুরা কাহফ, আয়াত ১০৭)।’

প্রতিদিন কোরআন তেলাওয়াত করা একটি উত্তম আমল। রসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে-ই, যে কোরআন শেখে ও অন্যকে শিক্ষা দেয় (তিরমিজি শরিফ, ২৯০৯)।’

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে যারা আমার ওপর ইমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নেয়ামতের সমাহার জান্নাত সেখানে তারা চিরকাল অবস্থান করবে, আল্লাহতায়ালার প্রতিশ্রুতি অতীব সত্য, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় (সুরা লোকমান, আয়াত ৮-৯)।’

সুতরাং নেক আমল করার অন্যতম হলো প্রতিদিন কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করা। রসুল (সা.) বলেছেন, ‘তোমরা সুললিত কণ্ঠে কোরআন শরিফ তেলাওয়াত কর। কেননা তা কোরআনের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।’ কোরআন শিখতে গিয়ে যে ভুলত্রুটি করার পরও তা অব্যাহত রাখে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেককেই তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তা গোপন হোক কিংবা প্রকাশ্য। নেক কাজের জন্য রয়েছে পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তি। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে, সেদিন সে তা-ও দেখতে পাবে, ঠিক তেমনি কোনো মানুষ যদি অণু পরিমাণ খারাপ কাজও করে, তাও সেদিন সে দেখতে পাবে (সুরা জিলজাল, আয়াত ৭-৮)।’

প্রতিবেশীর খোঁজ নেওয়াও একটি নেক আমল। আমরা এ ব্যাপারটাকে খুবই হেলাফেলা করি। রসুল (সা.) বলেন, জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাগিদ করতেন যে একপর্যায়ে আমার মনে হয়েছে হয়তো অচিরেই প্রতিবেশীকে উত্তরাধিকারী হিসেবে সাব্যস্ত করা হবে (বুখারি শরিফ, ২/৮৮৯)।’ আবু হুরায়রা (রা.) বর্ণিত, রসুল (সা.) বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। উপস্থিত সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রসুলুল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? উত্তরে তিনি বললেন, ‘যার হাত ও অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় (বুখারি শরিফ, ২/৮৮৯)।’

প্রতিদিন কিছু দানসদকা করা। দানসদকা উত্তম ইবাদত। আল্লাহ বলেন, ‘তোমরা যা দানসদকা কর তা তোমাদের জন্যই কল্যাণকর; কারণ তোমরা তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই খরচ কর। তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি বিনিময় তোমাদের আদায় করে দেওয়া হবে।’ (সুরা বাকারা, আয়াত ২৭২)।’ ‘যারা দিনরাত গোপনে, প্রকাশ্যে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে, তাদের ওপর কোনো রকম ভয়ভীতি থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না (সুরা বাকারা, আয়াত ২৭৪)।’ রসুল (সা.) বলেছেন, ‘তোমরা খেজুরের এক টুকরো দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচ (বুখারি শরিফ)।’

মানুষের কষ্ট দূর করাও অন্যতম নেক আমল। এর সবচেয়ে বড় উদাহরণ হলো, সাধারণ মানুষের চলাচলে যাতে রাস্তায় কোনো বাধার সৃষ্টি না হয় সেদিকে যত্নবান হওয়া। কোনো গর্ত থাকলে তা ভরাট করে দেওয়া। আবর্জনা পড়ে থাকলে তা সরিয়ে দেওয়া। মনে রাখতে হবে যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দার দুঃখকষ্ট দূর করবে, কেয়ামতের ময়দানে আল্লাহতায়ালা তার বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ ও কেয়ামতের দিন তার দোষত্রুটি ঢেকে রাখবেন (বুখারি শরিফ, ২৪৪২)।

আমানতকারীদের আমানত খেয়ানত না করা অন্যতম নেক আমল। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা জেনেশুনে আল্লাহ ও তাঁর রসুলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ কর না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ কর না (সুরা আনফাল, আয়াত ২৭)।’ ওয়াদা করলে ওয়াদা যেন ভঙ্গ না করি। আল্লাহ বলেন, ‘যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে অঙ্গীকার করবে, তখন তোমরা তা পূর্ণ করবে। এবং একবার পাকাপোক্ত করার পর সে অঙ্গীকার আর ভঙ্গ করবে না (সুরা নাহল, ৯১)।’

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিদিনই কিছু নেক আমলের তৌফিক দান করুন। যে আমলে রয়েছে কল্যাণ।

লেখক : মাওলানা আবদুর রশিদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026
বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

জুন 17, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

জুন 16, 2026
Latest News
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

তাকওয়া

ধন-সম্পদ নয়, তাকওয়াই ইসলামে মর্যাদার ভিত্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa