সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ১০০০ বছরের পুরনো বিরল কুরআন শরীফের পাণ্ডুলিপি উন্মোচন করেছে। পাণ্ডুলিপিটির নাম “গারিব আল-কুরআন” এবং এটি প্রখ্যাত পণ্ডিত আবু উবায়দাহ মা’মার ইবনে আল-মুসান্নার রচিত।

পাণ্ডুলিপি

Advertisement

এই বিরল পাণ্ডুলিপিটি চতুর্থ হিজরি শতাব্দীর এবং ১৭ বাই ২২ সেন্টিমিটার আকারের ২৩টি ফলিও বা পাতা নিয়ে গঠিত। পাণ্ডুলিপিটি স্পষ্ট আন্দালুশীয় লিপিতে লেখা হলেও সূরাগুলোর নাম কুফি লিপিতে লিপিবদ্ধ করা হয়েছে।

রিয়াদের এই লাইব্রেরির কুরআন সংগ্রহ অত্যন্ত বৈচিত্র্যময়। এতে রয়েছে আবু ইসহাক আল-জাজ্জাজের ‘ই’রাব আল-কুরআন ওয়া মাআনিহি’, ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির ‘তাউয়িল মুশকিল আল-কুরআন’, ইমাম তাবারির ‘তাফসির আল-তাবারি’ এবং আবু বকর মুহাম্মদ আল-নাক্কাশের ‘ফি মাআনি আল-কুরআন ওয়া তাফসিরিহ’।

লাইব্রেরির ঐতিহ্যবাহী আর্কাইভে ১৮৫টিরও বেশি বিরল কুরআন পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া তাফসির, ক্বিরাত ও তাজভিদ, কুরআনিক বিজ্ঞান এবং মুসহাফ পাণ্ডুলিপিসহ আরও শত শত নথি সংরক্ষিত। উল্লেখযোগ্য পাণ্ডুলিপির মধ্যে রয়েছে ‘লুবাব আল-তাউয়িল ফি মাআনি আল-তানজিল’, ‘আল-তায়সির ফি আল-তাফসির’, ‘তাফসির আল-জালালাইন’ এবং ‘আল-জাওয়াহির আল-হিসান ফি তাফসির আল-কুরআন’।

সূত্র: সৌদি গ্যাজট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.