Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম কোরআন-হাদিসের আলোকে মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম ও প্রতিদান
ইসলাম ধর্ম

কোরআন-হাদিসের আলোকে মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম ও প্রতিদান

By Tarek HasanJuly 28, 20243 Mins Read

ধর্ম ডেস্ক : কোনো মুসলমান মারা গেলে তাকে গোসল করানো, কাফন পরানো এবং জানাজার নামাজ পড়ে কবরস্থ করা অপর মুসলমানদের ওপর ফরজে কেফায়া। তাই দ্রুতই এই কাজগুলো সম্পাদন করতে হয়।

কাফন পরানো

Advertisement

এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে (রা) লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখন কোন উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না।’ -(তিরমিজি ১/২০৬)

অন্য হাদিসে এসেছে, ‘হজরত তালহা ইবনে বারা (রা.) অসুস্থ হলে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। অতঃপর বললেন, আমি তালহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। অতএব (সে মারা গেলে) এ সম্পর্কে আমাকে অবহিত করবে। আর তোমরা দ্রুত কাফন-দাফনের ব্যবস্থা করবে। কেননা কোনো মুসলমানের মৃতদেহকে পরিবারস্থ লোকদের মাঝে আটকে রাখা উচিত নয়।’ -(আবু দাউদ হাদিস: ৩১৫৯)

মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম

মৃত ব্যক্তি পুরুষ হলে তার কাফনে জামা, লুঙ্গি ও চাদর ব্যবহার করা উত্তম। তবে জামা বাদ দিয়ে লুঙ্গি ও চাদর পরালেও পুরুষের কাফন হয়ে যায়। সামর্থ্য থাকলে শুধু চাদরে কাফন পরানো মাকরুহ।

মৃত পুরুষকে কাফন পরানোর ক্ষেত্রে প্রথমে চাদর, চাদরের ওপর লুঙ্গি ও জামা রাখতে হবে। এরপর মৃতকে এর ওপর রেখে প্রথমে জামা পরাতে হবে। লুঙ্গি বাম দিক থেকে প্রথমে এবং এরপর ডান দিক থেকে মোড়াতে হবে। চাদরও একইভাবে মোড়াতে হবে। এরপর উভয় দিক থেকে কাফন বেঁধে দিতে হবে যেন এলোমেলো না হয়ে যায়।

মৃত ব্যক্তি নারী হলে তার কাফনে চাদর, জামা, পেটিকোট, ওড়না ও বক্ষবন্ধনী ব্যবহার করা উত্তম। তবে পেটিকোট, চাদর ও ওড়না পরালেও নারীদের কাফন হয়ে যায়। সামর্থ্য থাকলে এরচেয়ে কম করা মাকরুহ।

মৃত নারীকে কাফন পরানোর সময় প্রথম চাদর বিছাতে হবে, চাদরের ওপর পেটিকোট ও জামা বিছাতে হবে। প্রথমে জামা পরাতে হবে। চুলগুচ্ছকে দুই ভাগ করে সিনার দুই পাশে জামার ওপর রেখে দিতে হবে। এরপর ওড়না মাথার ওপর রাখতে হবে। ওড়না পেঁচানো বা বাঁধা যাবে না। বরং শুধু রেখে দিতে হবে। এরপর পেটিকোট প্রথমে বাম দিক থেকে, তারপর ডান দিক থেকে পেঁচিয়ে সিনার দিক থেকে বেঁধে দিতে হবে। তারপর চাদর একইভাবে পেঁচিয়ে দিতে হবে।

বাবা-মা সন্তানের আকিকা না করলে অন্য কেউ করতে পারবে কি না

মৃত ব্যক্তিকে কাফন পরানোর প্রতিদান

আবু উমামা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করায় এবং তার ত্রুটি গোপন করে, আল্লাহ সে ব্যক্তির গোনাহ গোপন করে দেন। আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরায় আল্লাহ তাকে জান্নাতি রেশমের পোশাক পরিধান করাবেন। (মু’জামুল কাবির লিত-তাবরানি: ৮০০৪)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দুই কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’-(বুখারি : ৪৭; মুসলিম : ৯৪৫; তিরমিজি : ১০৪০; নাসায়ি : ১৯৯৪; আবু দাউদ : ৩১৬৮; ইবনে মাজাহ : ১৫৩৯)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa