জুমবাংলা ডেস্ক : আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

nodovi

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগ (ডিএমপি)-এর এডিসি মোঃ হেলালউদ্দিন ভূইয়া।

তিনি জানিয়েছেন, উত্তরার ১০নং সেক্টরের ১৩নং রোডের ৪৮নং বাড়ি থেকে ডিবি উত্তরা ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে নদভীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি একা একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। নদভিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

রাজশাহীতে স্ত্রী আওয়ামী লীগ করায় মারধর, তালাক দিতে চাপ দেওয়ার অভিযোগ

নদভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.