ধর্ম ডেস্ক : এ রজনীতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। রহমত, বরকত ও কল্যাণ চাইতে হবে। জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের প্রার্থনা করতে হবে। সবচেয়ে বেশি বেশি যে দোয়াটি পড়বেন, আজ সেটি নিয়েই কথা বলবো।

dua

Advertisement

আম্মাজান হযরত আয়েশা রা থেকে বর্ণিত, আমি নবিজীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ! আমি যদি জানতে পারি আজ লাইলাতুল কদর তাহলে আমি কী দোয়া করব?

নবিজি বললেন তুমি বলবে اللهم إنك عفو تحب العفو فاعف عني (আল্লাহুম্মা ইন্নাকা আফুউ্য়ুন তুহিব্বুল আফওয়া ফা`ফু আন্নী) অর্থাৎ,হে আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালবাসেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (জামে তিরমিজি -৩৫১৩)

কিভাবে এ রাত কাটাবে? তাসবিহ- তাহলিল, জিকির- আজকার, তাওবা- ইস্তেগফার, দোয়া- দরূদ, কুরআন তেলাওয়াত করবে এবং অধিক পরিমাণ নফল নামাজ পড়বে। বিশেষকরে সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবে।

নিজের, পরিবার- পরিজন, আত্মীয় – স্বজন চাই জীবিত হোক বা মৃত হোক এবং গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া করবে। এ রাতে বিশেষ নিয়মে নামাজ পড়ার কি কোন নিয়ম আছে?

শবে কদর নামাজের নিয়ত ও যেভাবে পড়বেন

নির্দিষ্ট কিছু সূরা দ্বারা বিশেষ নিয়মে নামাজ পড়া যা সাধারণ মানুষের মাঝে প্রসিদ্ধ আছে, শরিয়তে এর কোন ভিত্তি নেই৷ বরং অন্যান্য সময়ে নফল পড়ার মত এ রাতেও নফল পড়বে৷ হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব হবে তারা বড় বড় সূরা দিয়ে দীর্ঘ সময় কেয়াম, লম্বা রুকু এবং দীর্ঘ সময় সেজদা করে নামাজ পড়তে পারেন৷

আল্লাহ তায়ালা সকলকেই যথাযথভাবে এ রাতের কদর করার তাওফিক দান করুন। আমিন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.