Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
ইসলাম ধর্ম

নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

By Saiful IslamSeptember 23, 20233 Mins Read

ধর্ম ডেস্ক : শরিয়াহর সীমারেখার মধ্যে থেকে মেয়েরা পড়াশোনা, ক্যারিয়ারের উন্নতি এবং ব্যবসা-বাণিজ্য করতে পারবেন বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Advertisement

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানে একজনের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্কের মুখে শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মেয়েরা শরিয়াহর সীমারেখার মধ্যে থেকে পড়াশোনা, ক্যারিয়ারে উন্নতি এবং ব্যবসা-বাণিজ্য করতে পারবেন, নারী সাহাবিরা অনেকে করেছেন।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জনপ্রিয় এই ইসলামি বক্তা বলেন, নারীদের যেন পুরুষের কাছে গিয়ে বিব্রতবোধ করতে না হয়, এজন্য কোনো নারী যদি শরিয়াহর সীমানার মধ্যে থেকে পড়াশোনা করেন, নিজেকে প্রস্তুত করেন এবং তিনি নারীদের সেবা দিতে চান তাহলে তা শুধু জায়েজ নয়, কোনো কোনো সময় সওয়াবেরও কাজ বলে বিবেচিত হবে নিয়তের ভিত্তিতে।

সওয়াবের বিষয়টিও ব্যাখ্যা করেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, যেমন ধরা যাক- কোনো নারী যদি গাইনি ডাক্তার হতে চান মেয়েদের চিকিৎসার জন্য। কারণ পর্যাপ্ত পরিমাণে গাইনি ডাক্তার না থাকলে এ জাতীয় ক্ষেত্রে পুরুষদের মাধ্যমে সেবা নিতে হবে…। তাই এমন বিব্রতকর পরিস্থিতি থেকে মেয়েদের বাঁচাতে এবং যেন তাদের পর্দা, ব্যক্তিত্ব নষ্ট না হয়, অস্বস্তি বোধ করতে না হয়- এজন্য কোনো নারী নিজেকে প্রস্তুত করলে তা শুধু জায়েজ নয় সওয়াবের কারণ। অতএব মেয়েরা কোনো কাজ করতে পারবে না, বাহিরে যেতে পারবে না ব্যাপারটা এমন নয়।

তিনি আরও বলেন, তবে হ্যাঁ- ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তায়ালা বলেছেন, ‘মেয়েরা তাদের বাসা বাড়িতে থেকে ভেতরের যে সাইটটা তার দেখাশোনা করবে। আর বাহিরে যখন যাওয়ার প্রয়োজন হয় তখন যাবে, কিন্তু তাদের মূল দায়িত্ব হলো অভ্যন্তরীণ দিকটা সামলানো, আর পুরুষের দায়িত্ব হলো বাহিরের সাইটটা সামলানো।’

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা একশ্রেণির মানুষকে দেখি তারা মেয়েদেরকে মুক্ত করার নাম দিয়ে ঘরে বাইরে সব জায়গায় কাজের বোঝা চাপিয়ে দেন। এর কারণে মেয়েদের ভেতরের দায়িত্ব- যেমন: রান্নাবান্না করতেই হয়, মা হিসেবে সন্তান প্রসব, গর্ভধারণ করতেই হয়, দুগ্ধ পান করাতেই হয়, এই পুরো কাজগুলো তাদের জীবনের একটা অংশজুড়ে করতে হয়। আবার বাইরেও তাদের ওপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, একটু চিন্তুা করলে দেখব- যারা এই বাস্তবতাকে অস্বীকার করেছে, তারা দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের স্বাদ থেকে বঞ্চিত। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিভিন্ন উন্নত দেশের পারিবারিক শান্তি হারিয়ে গেছে। এর অন্যতম কারণ, আল্লাহ তায়ালা জীবনের যেই স্বাভাবিক ধারা রেখেছেন তার লঙ্ঘন।

দেশের প্রখ্যাত এ ইসলামি স্কলার বলেন, মেয়েদের ঘরে আবদ্ধ করে রাখা যেমন ইসলামের কথা নয়, ঠিক তেমনি নারীদের গঠন আকৃতির ওপর ভিত্তি করে আল্লাহ তায়ালা তাদের যে দায়িত্ব দিয়েছেন এর বাইরে গিয়ে পুরুষের সব কাজ তাদের ওপর চাপিয়ে দেওয়ার কথাও বলে না ইসলাম।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘আমাদের দেশে মেয়েদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে মেয়েরা ছেলেদের থেকে আলাদা পরিবেশে পড়াশোনা করছেন। এসব প্রতিষ্ঠানের সুনামও রয়েছে। তাই মেয়েরা যেন পর্দা ও শরীয়তের সীমায় থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন, দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারেন- এমন ব্যবস্থা রাখা উচিত। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

June 21, 2026
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

June 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

June 18, 2026

Latest News

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa