Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম কোরবানি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা
ইসলাম ধর্ম

কোরবানি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

By Saiful IslamJune 22, 20234 Mins Read

ধর্ম ডেস্ক : এরইমধ্যে কোরবানির প্রাক-প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের দেশে বহু মানুষ কোরবানি করে থাকেন। এমনকি ইসলাম ধর্মের অন্য কোনো আমল থেকে, এই কোরবানি মানুষ অনেক বেশি পালন করে থাকেন। কিন্তু আফসোসের বিষয় হলো, এক্ষেত্রে অনেকে বিভিন্ন ভুল করে থাকেন। যার ফলে তাদের কোরবানি শুদ্ধ হয় না। কোরবানি সম্পর্কে প্রচলিত এসব ভুল ধারণা নিয়ে আজ আমাদের সঙ্গে আছেন মুফতি জাবের কাসেমী।

কোরবানি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

Advertisement

কোরবানির ব্যাপারে নিজের ধ্যান-ধারণা পরিষ্কার রাখা
মহানবী (সা.)-এর আগমনের আগে আরবে বিভিন্ন প্রতিমার নামে পশু উৎসর্গ করার প্রথা ছিল। ইসলাম আসার পর এসব নিষেধ করা হয়েছে।

ইসলাম একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিয়েছে। আর ইসলামি ধারণার কোরবানির অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরিয়ত নির্দেশিত পন্থায় শরিয়ত নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরিয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা।

আল্লাহ তা’আলা কোরআন মজিদে ইরশাদ করেন, ‘তোমার পালনকর্তার উদ্দেশে নামাজ পড় এবং কোরবানি কর।’ (সুরা কাউছার, আয়াত ২)

এ আয়াতে নামাজ ও কোরবানিকে একসঙ্গে উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে, নামাজ যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশে পড়া যায় না, কোরবানিও তেমনিভাবে অন্য কারো উদ্দেশে করা যায় না। এ জন্য কোরবানির ক্ষেত্রে আমাদেরকে জাহেলি ধারণা বাদ দিতে হবে, ইসলামি ধারণা গ্রহণ করতে হবে।

নিয়ত বিশুদ্ধ করা
আমরা বিভিন্ন নিয়তে কোরবানি করে থাকি, কেউ কোরবানি করি সামাজিক মর্যাদা হিসেবে। সমাজে আমার বিশেষ মর্যাদা রয়েছে, সুতরাং কোরবানি না দিলে আমার মর্যাদা থাকবে না। কেউ কোরবানি করি চক্ষুলজ্জা থেকে বাঁচতে। কেউ কোরবানি করি গোশত খেতে। এ জাতীয় উদ্দেশ্যে করলে কোরবানি কবুল হবে না। ছোট কিংবা বড় যে পশুই কোরবানি করা হোক না কেন, তা হতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে হলে কোরবানি কবুল হবে না।

আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেন, ‘এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া’। (সুরা হজ, আয়াত ৩৭)

আল্লাহর নামে কোরবানি দেয়া
সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কোরবানির কথা বলা হয়। যেমন, বাবার নামে অথবা মায়ের নামে কোরবানি দেব। এমনটা বলা ঠিক নয়। কারণ, কোরবানি একটি আর্থিক ইবাদত, যা হবে আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়। এ জন্য বলা যেতে পারে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। যদিও কারো নামে কোরবানির দ্বারা তার পক্ষ থেকে আদায় করা উদ্দেশ্য হয়, তারপরও এমনটি না বলা।

আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেন, ‘তোমরা তা ভক্ষণ করো না যেগুলো আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয়’। (সুরা আনআম, আয়াত ১২১)

হাসিল ছাড়া কোরবানি করা
অনেকে মনে করেন হাসিল না দিলে কোরবানি হবে না। এ ধারণা ঠিক নয়। হাসিল হাটের ভাড়া। এটি হাট কর্তৃপক্ষের হক, যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেয়া হয় । তাই এ টাকা পরিশোধ করা জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার গোনাহ হবে।

পশু জবাই করার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা
নবী (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহ তা’আলা সবকিছুর ওপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন। অতএব, যখন তোমরা কোনো পশুকে হত্যা করবে তাহলে উত্তম পদ্ধতিতে হত্যা কর, যখন জবেহ করবে, তখন উত্তম পদ্ধতিতে জবেহ কর। এবং প্রত্যেকে তার ছুরিতে শান দেবে। যেন জবাইয়ে প্রাণীর বেশি কষ্ট না হয়। (সহিহ মুসলিম হাদিস ১৯৫৫)

নিজের পশু নিজেই জবাই করা
অনেকে মনে করেন, ইমাম বা মাদরাসার ছাত্র দ্বারা জবাই করা জরুরি। আসলে বিষয়টা এমন নয়। বরং নিজে জবাই করা মুস্তাহাব। অক্ষম হলে অন্য কোনো মুসলমান দিয়ে জবাই করা যেতে পারে। তবে ইমাম, উলামায়ে কেরাম ও ছাত্রদের প্রতি ভালোবাসার কারণে তাদের দ্বারা কোরবানি করালে দোষের কিছু নেই।

কোরবানির সময় দাতাদের নাম পাঠ করা জরুরি নয়
কোরবানির সময় দাতাদের নাম কাগজে লিখে হাতে নিয়ে পাঠ করাকে অনেকে জরুরি মনে করেন। অথচ কোরআন-হাদিসে এর কোনো ভিত্তি নেই। বরং যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তা আল্লাহ তা’আলা ভালো করে জানেন। আল্লাহ তা’আলা কোরআন মজিদে ইরশাদ করেন, ‘নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।’ (সুরা আল আলা, আয়াত ৭)

জবাইয়ের আগে লম্বা দোয়া পড়া জরুরি
আমরা অনেকেই এই অজুহাতে কোরবানি করি না যে, আমার তো দোয়া মুখস্থ নেই। অথচ জবাইয়ের আগে হাদিসে বর্ণিত দোয়াটি পড়া উত্তম। কিন্তু জরুরি নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই করলে পশু জবাই শুদ্ধ হয়ে যাবে। (বুখারি শরিফ হাদিস ৫২৩৮)

জবাইকারী ও তার সহযোগীদের বিসমিল্লাহ পড়া জরুরি
জবাইকারী এবং তার সঙ্গে সহযোগীরা যদি জবাইয়ের সময় ছুরিতে হাত লাগায় তাহলে প্রত্যেককে বিসমিল্লাহ বলতে হবে। এদের কেউ যদি ইচ্ছাপূর্বক জবেহর সময় বিসমিল্লাহ না পড়ে, তাহলে পশু কোরবানি হবে না। (রদ্দুল মুহতার, পৃষ্ঠা: ৬/৩৩৪)

জবাইয়ের সময় পশুর চারটি রগের তিনটি কাটা নিশ্চিত করতে হবে
অনেক সময় জবাইয়ের পর কসাই ভাইয়েরা ছোট ছুরি দিয়ে পশুর গলায় জোরে আঘাত করেন, যা সম্পূর্ণ নাজয়েজ ও গর্হিত কাজ। এতে পশু হত্যা করা হলো। এ জন্য প্রাণীর চারটি রগের মধ্যে কমপক্ষে তিনটি রগ কাটা নিশ্চিত করতে হবে। চারটি রগ হলো শ্বাসনালি, খাদ্যনালি ও দুটি রক্তনালি।

– মুফতি জাবের কাসেমী, ফাযেলে দারুল উলুম দেওবন্দ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa