Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম তারাবি নামাজের বিধান ও ফজিলত
ইসলাম ধর্ম

তারাবি নামাজের বিধান ও ফজিলত

By Shamim RezaFebruary 21, 20263 Mins Read

পবিত্র রমজান মাসে এশার নামাজের পর বিতিরের আগে যে সুন্নত নামাজ পড়া হয়, তা-ই তারাবির নামাজ। তারাবির নামাজ পবিত্র রমজানের অন্যতম শিয়ার বা প্রতীক। শুধু রমজানেই এই নামাজ পড়া হয়। এই নামাজের মর্যাদা ও মহত্ত্ব অনেক বেশি।

Tarabih

Advertisement

তারাবিকে তারাবি বলার কারণ

তারাবি (আরবি উচ্চারণে তারাবীহ) শব্দের অর্থ বিশ্রাম করা। সলফে সালেহিন (সাহাবি, তাবেয়ি, তাবে-তাবেয়িগণের প্রজন্ম) যখন এই নামাজ আদায় করতেন, প্রতি চার রাকাত অন্তর বিরতি নিতেন। বিরতি নিয়ে এই নামাজ পড়া হয় বিধায় একে তারাবি বলা হয়।

তারাবি নামাজের বিধান

প্রিয়নবী (স.) তারাবি নামাজ পড়েছেন এবং অন্যদের পড়তে উৎসাহ দিয়েছেন। তারাবির নামাজ ফরজ বা ওয়াজিব নয়। বরং সুন্নত। ফরজ হয়ে যাওয়ার আশংকায় নবীজি দুই বা তিন দিন জামাতে তারাবি পড়ানোর পর চতুর্থ দিন আর পড়াননি। (দ্র: সহিহ বুখারি: ৯২৪; সহিহ মুসলিম: ৭৬১) নবীজির ইনতেকালের পর সাহাবায়ে কেরাম গুরুত্বের সঙ্গে তারাবি নামাজ আদায় করেছেন। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, মুসলিম নারী-পুরুষ সবার জন্য তারাবি নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা। রমজানের চাঁদ দেখা গেলে সে রাত থেকেই তারাবি নামাজ শুরু হয়। যারা শরিয়তসম্মত গ্রহণযোগ্য ওজরের কারণে রোজা পালনে অক্ষম, তারাও সুযোগ ও সামর্থ্য থাকলে তারাবি নামাজ পড়বেন। এই নামাজ ওজর ছাড়া পরিত্যাগ করা বড় গুনাহ।

তারাবির নামাজের রাকাতসংখ্যা

তারাবির নামাজ ২০ রাকাত। এটিই সর্বাধিক বিশুদ্ধ ও গ্রহণযোগ্য মত। সাহাবি, তাবেয়িদের মতও এটি। ৪ মাজহাবের ইমামগণ এই মতের ওপর একমত। তবে, শুধুমাত্র ইমাম মালিক (রা.)-এর এক বক্তব্যে তারাবি ২০ রাকাত; কিন্তু দ্বিতীয় বক্তব্যে তিনি ৩৬ রাকাতের পক্ষে মত দিয়েছেন (যাতে বিশ তারাবি আর ১৬ রাকাত নফল)। (হেদায়াতুল মুজতাহিদ-১/১৬৭)

নারী-পুরুষ কে কোথায় তারাবি পড়বেন

পুরুষদের জন্য মসজিদে জামাতের সঙ্গে তারাবি আদায় করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ একদল পড়ে নিলে অন্যরা জামাতের দায়িত্ব থেকে মুক্ত হবে। কিন্তু জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে। আর নারীদের জন্য ঘরে তারাবি পড়া উত্তম। কেননা রাসুলুল্লাহ (স.) বহু হাদিসে নারীদেরকে একাকী ঘরের অভ্যন্তরে নামাজ আদায়কে উত্তম বলেছেন এবং উৎসাহিত করেছেন। (সুনানে আবুদাউদ: ৫৭০; মুসনাদে আহমদ: ২৬৫৭০)

তারাবি নামাজের ফজিলত

তারাবি নামাজের ফজিলত বিস্ময়কর। এর সওয়াব যেমন বেশি, তেমনি গুনাহ মাফেরও অনেক বড় উপায়। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‘যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (সহিহ বুখারি: ৩৭)

হাদিসটির উদ্দেশ্য হলো- যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে এবং আল্লাহর দরবারে আজর ও সাওয়াবের আশায় রমজানের রাতে নামাজ, জিকির, তেলাওয়াত ইত্যাদি ইবাদতের মধ্যে মশগুল থাকবে, আল্লাহ তার পিছনের যাবতীয় সগিরা গুনাহ মাফ করে দেবেন। কবিরা গুনাহের জন্য অবশ্যই খালেস নিয়তে তাওবা করতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তারাবি ও কিয়ামুল্লাইল কী

তারাবি নামাজ কিয়ামুল্লাইলের অন্তর্ভুক্ত। তারাবি নামাজ ২০ রাকাত হলেও কেউ চাইলে এর বেশিও পড়তে পারেন। এরপর চাইলে তাহাজ্জুদ পড়তে পারেন। সবশেষে বিতির পড়বেন। তখন তার এশাপরবর্তী তারাবিসহ সব ইবাদত মিলে হবে কিয়ামুল্লাইল।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানে তারাবির নামাজ যথাযথভাবে পড়ার তাওফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa