Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম যে ১০ গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন মহানবী সা.
ইসলাম ধর্ম

যে ১০ গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন মহানবী সা.

By Saiful IslamMarch 6, 20242 Mins Read

ধর্ম ডেস্ক : বিখ্যাত সাহাবি হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াসিয়্যাত বা উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন—

যে ১০ গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন মহানবী সা.

Advertisement

১. আল্লাহর সাথে কাউকে শারীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেয়া হয়।
২. পিতা-মাতার অবাধ্য হবে না, যদি মাতা-পিতা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয়।

৩. ইচ্ছাকৃতভাবে কথনও কোন ফরজ নামাজ ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তায়ালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন।

৪. মদ পান থেকে বিরত থাকবে। কেননা তা সকল অশ্লীলতার মূল।

৫. সাবধান! আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা নাফরমানী কারণে আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়।

৬. জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সকল লোক মারা যায়।

৭. যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ, তখন সেখানে তুমি অবস্থান করবে (পালিয়ে যাবে না।)

৮. শক্তি-সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার-পরিজনের জন্য খরচ করবে (কার্পণ্য করে তাদের কষ্ট দিবে না)।

৯. পরিবারের লোকদেরকে আদব-কায়দা শিক্ষার জন্য কখনো শাসন থেকে বিরত থাকবে না।

১০. আল্লাহ তায়ালা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে। (মুসনাদে আহমাদ, হাদিস, ২১৫৭০, সহিহ তারগীব, হাদিস, ২৩৯৪)

হাদিসটি বর্ণনাকারী সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি হাদিস বর্ণনা ও ইসলামের অন্যান্য শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন আনসারী সাহাবি। তিনি বদর যুদ্ধসহ গুরুত্বপূর্ণ সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

তিনি মদিনার বিখ্যাত খাযরাজ বংশে জন্মগ্রহণ করেন। মুয়াজ ইবনে জাবাল রা. ১৮ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয় আকাবায় রাসূল সা.-এর হাতে বাইয়াত গ্রহণের মজলিসে তিনি উপস্থিত ছিলেন।

তিনি সবসময় রাসূল সা.-এর স্নেহ ও আদর লাভে ধন্য হয়েছেন। মক্কা বিজয়ের পর রাসূল সা. তাকে ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করেন। হজরত আবু বকর এবং ওমর রা-এর শাসনামালেও ইসলামের নিরলস সেবক হিসেবে কাজ করে যান।

তিনি রাসূল সা.-এর কাছ থেকে সর্বমোট ১৫৭টি হাদিস বর্ণনা করেন।

মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু ১৮ হিজরীতে ৩৮ বছর বয়সে হজরত ওমর রা-এর শাসনামালে প্লেগ রোগে আক্রান্ত হয়ে বায়তুল মাকদাস ও দামেশক-এর মধ্যবর্তী এবং জর্দান নদীর তীরবর্তী ‘বীসান‘ নামক স্থানে ইন্তেকাল করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa