Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম দাড়ি-গোঁফ নিয়ে যে নির্দেশনা দিয়ে রাসূল (সা.)
ইসলাম ধর্ম

দাড়ি-গোঁফ নিয়ে যে নির্দেশনা দিয়ে রাসূল (সা.)

By Saiful IslamOctober 29, 20242 Mins Read

ধর্ম ডেস্ক : দাড়ি, গোঁফ পুরুষের প্রাকৃতিক চিহ্ন। পরিণত বয়সে পুরুষের চেহারায় দাড়ি গোঁফ উঠতে দেখা যায়। সময়ে সময়ে তা বাড়তে থাকে। অনেকেই দাড়ি-গোঁফ কেটে ফেলেন। কেউ কেউ রেখে দেন। ধর্মীয় বিধানে রাখার এবং গোঁফ ছোট করার কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সা. -এর দাড়ি, গোঁফ ছিল, না কেটে রেখেন এবং কীভাবে তা রাখা যেতে পারে এ বিষয়ে উম্মতকে নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন হাদিসে তার নির্দেশনা বর্ণিত হয়েছে।

দাড়ি-গোঁফ নিয়ে যে নির্দেশনা দিয়ে রাসূল (সা.)

Advertisement

হানাফী আলেমদের মতে, দাড়ি রাখা ওয়াজিব। অপরদিকে সৌদি আরব ও অন্যান্য হাম্বলী ফকীহদের মতে, দাড়ি রাখা ফরজ। আর তা কাটা অর্থাৎ মুণ্ডন করা হারাম।

তবে গোঁফ ছোট রাখতে হয়। ইমাম নববীর মতে, গোঁফ ছোটো করে রাখা সুন্নাত। অপর একদল ফকীহ বলেছেন, এটা ওয়াজিব।

হজরত ইবনে উমর রা. থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত কাজ কর, দাড়ি লম্বা কর, আর গোঁফ ছোট কর। (বুখারি, হাদিস : ৫৮৯২, মুসলিম, হাদিস : ২৫৯)

নবীজি সা. আরও বলেছেন, তোমরা গোঁফ কেটে রাখ, দাড়ি ছেড়ে দাও। আর অগ্নি উপাসকরা যা কিছু করে তার বিপক্ষে থাক। (মুসলিম, হাদিস : ২৬০)

ইবনে আব্বাস রা. আরেক হাদিসে বলেছেন, নবী সা. তাঁর মোচ কেটে বা খাটো করে নিতেন এবং (তাঁর পূর্ববর্তী জামানার আরেকজন নবী) ইবরাহীম খলীলুল্লাহও একই কাজ করতেন (তিরমিজি)

জাবের ইবনে সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ সা.-এর দাড়িতে প্রচুর চুল ছিল (মুসলিম)।

অপর এক হাদিসে আলী রা. বলেন, রাসূলুল্লাহ সা.-এর দাড়ি ছিল খুব ঘন (আহমাদ)।

ইসলামী ফিকাহবিদদের সর্বসম্মতিক্রমে দাড়ি বলা হয়— দুই চোয়ালের দাঁতবিশিষ্ট হাড়ের ওপর গজানো পশম এবং কান ও চোখের মধ্যবর্তী স্থানে গজানো সারিবদ্ধ পশমকে। কোনো কোনো ইসলামী আইনবিদের মতে, ঠোঁটের নিচের অংশে গজানো পশম ও নাকের উভয় দিক সংলগ্ন গালের ওপর গজানো ও থুতনির নিচের নরম অংশে গজানো পশমও দাড়ির অন্তর্ভুক্ত। সুতরাং এসব পশম কাটা বা উপড়ানো অনুচিত। (রাদ্দুল মুহতার : ১/১০০, ৫/৩৭৩, হিন্দিয়া : ৫/৩৫৮)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa