Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ইসলাম প্রিয়নবী (সা.) আনন্দ উদযাপন করতেন যেভাবে
ইসলাম ধর্ম

প্রিয়নবী (সা.) আনন্দ উদযাপন করতেন যেভাবে

By Saiful IslamJanuary 1, 20243 Mins Read

মুফতি আইয়ুব নাদীম : আনন্দ-উৎসব, নতুন কিছু পালন বা বরণে মানুষের মনে এক ধরনের উৎসব আমেজ সব সময় থাকে। তবে বর্তমানে উৎসব বা নতুনকে বরণের প্রবণতা উন্মাদনায় পরিণত হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে শহর-নগরে জমে ওঠে উদ্দাম নাচ-গান ও আতাশবাজির আসর। এসব আয়োজন একদিকে যেমন ধর্মীয় বিধানের পরিপন্থী তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর।

প্রিয়নবী (সা.) আনন্দ উদযাপন করতেন যেভাবে

Advertisement

বছরের শুরুর দিনে একজন চিন্তাশীল মানুষের জন্য মুহাসাবা ও আত্মসমালোচনা জরুরি। অথচ এই সময় আত্মসমালোচনার পরিবর্তে আত্মবিস্মৃতির দৃষ্টান্তই প্রকটভাবে দেখা যায়। উৎসব বা যেকোনো প্রাপ্তির ক্ষেত্রে একজন মুমিনের জন্য উচিত আল্লাহর রাসূলের কর্মপন্থা অনুসরণ করা।

রাসূল সা.-এর উদযাপন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে দুইটি বিশেষ উৎসব পালন করে, আর (সে উৎসবে তাই হতো, যা সাধারণত আমাদের দেশের থার্টিফার্স্ট নাইট, ও নববর্ষ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবগুলোতে হয়ে থাকে, অর্থাৎ, নাচ, নৃত্য, গান-বাজনা, ঢোল-তবলা, আলোকসজ্জা, আতশবাজি, পটকাবাজি, ইত্যাদি)।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো?

উত্তরে তারা বললো- আমরা জাহেলিয়াতের যুগে এই দুটি দিনে খেলাধুলা, আনন্দ ফুর্তি করতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, এর একটি হল ঈদুল ফিতর, অপরটি হলো, ঈদুল আজহা।’(আবু দাউদ, হাদিস, ১১৩৪)

হাদিসের এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, উৎসব পালনের জন্য বছরের প্রথম দিন বা যেকোনো মুর্হুতে নাচ-গান, ঢোল-তবলা বাজানো মুসলিমের জন্য শোভনীয় নয়, এবং এটা মুসলিম সংস্কৃতিরও অংশ নয়। এসবের মাধ্যমে শরীয়ত বিরোধী কার্যকলাপে অংশ গ্রহণের গুনাহে লিপ্ত হয়ে থাকে মানুষ।

বিজাতির সাদৃশ্য গ্রহণের ক্ষতি
আতশবাজি,পটকাবাজি, ট্যাটু আঁকা, আঁটসাঁট ও অর্ধনগ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা- মূল কথা শরীয়তের সঙ্গে যায় না এমন যেকোনো বিজাতীয় সংস্কৃতি পরিহারের নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে হজরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোন জাতির (সম্পদ্রয়ের) অনুসরণ-অনুকরন করবে, সে তাদের দলভুক্ত হবে।’(আবু দাউদ, হাদিস, ৪০৩১)

অপর একটি হাদিসে আরও কঠিন হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে। হজরত আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি যাকে ভালোবাসে, কিয়ামত দিবসে সে তার সাথেই অবস্থান করবে।’ (তিরমিজি, হাদিস, ২৩৮৫)

আতশবাজি, পটকাবাজির মাধ্যমে আতঙ্কিত করার ক্ষতি
বর্তমানে বর্ষবরণ বা থার্টি-ফার্স্ট নাইট পালনের নামে আতশবাজি, পটকাবাজি ঢোল,তবলা ইত্যাদি যা-কিছু করা হয়, এতে ছোট-বড়, বয়োবৃদ্ধ অনেক মানুষ ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। ইসলামে অন্যের ক্ষতি ও অন্যকে আতঙ্কিত, ভীতসন্ত্রস্ত করা নিষিদ্ধ ও ঘৃণিত কাজ।

এ প্রসঙ্গে এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলমানের জন্য বৈধ নয় অপর কোন মুসলমানকে ভীতসন্ত্রস্ত করে তোলা।’(মুসনাদে আহমদ, হাদিস, ২৩০৬৪)

অপর এক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহ তায়ালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে।’ (বুখারি, হাদিস, ১০)

অপচয়ের ক্ষতি
এছাড়াও বর্ষবরণ বা থার্টি-ফার্স্ট নাইট পালনের সময় আতশবাজি, পটকাবাজি ঢোল,তবলা বাজানোর জন্য যে আয়োজন করা হয়, এতে প্রচুর পরিমাণে আর্থিক অপচয়-অপব্যয় হয়ে থাকে। কোরআন হাদিসে যেসব বিষয়ে খুব শক্তভাবে নিষিদ্ধ করা হয়েছে, এর অন্যতম হলো অপচয়, অপব্যয়। বিভিন্ন আয়াত ও হাদিসে এ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অপচয়ের ব্যাপারে পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ‘অর্থ ব্যয়ে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ অপব্যয়কারীদের পছন্দ করেন না।’ ( সূরা আল আনআম, আয়াত, ১৪১)

তাই বর্ষবরণ বা থার্টি-ফার্স্ট নাইট পালনের নামে ইসলাম সমর্থন করে না এমন সব কর্মকাণ্ড পরিহার করা উচিত।

লেখক : মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa