Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি নীলক্ষেতে ৪০০ থেকে লাখ টাকায় মিলছে থিসিস পেপার
অপরাধ-দুর্নীতি

নীলক্ষেতে ৪০০ থেকে লাখ টাকায় মিলছে থিসিস পেপার

By Tarek HasanJuly 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর নীলক্ষেতের খাদিজা এন্টারপ্রাইজ। কোনো একটি ‘ বিষয়’ বলতেই হাজার হাজার গবেষণাপত্র থেকে একটি বের করে দিলেন দোকানের কর্মী। টাকা দিলেই মিলছে গবেষণাপত্র।

থিসিস পেপার

Advertisement

এই দোকানের কর্মী জানান, তিনি জানেন না যে আইনগতভাবে এভাবে থিসিস পেপার বানানো অবৈধ।

নীলক্ষেত থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনেক জায়গাতেই এখন এমনভাবে কেনাবেচা করতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র- এমনকি পিএইচডি থিসিসও। বিষয় ভেদে চার’শ টাকা থেকে লাখ টাকা খরচে কিনতে পাওয়া যাচ্ছে সবধরনের গবেষণাপত্র। পরে নিজের নামে এইসব গবেষণা চালিয়ে দিচ্ছেন অনেকেই।

নীলক্ষেতের আরেকটি দোকানে গিয়ে গবেষণাপত্র চাইতেই দেখালো শ’খানেক গবেষণা। মিজান কম্পিউটার নামের আরেকটি দোকানের কর্মীরা সংবাদকর্মী আসার খবর খবর পেয়ে গা ঢাকা দেন। দোকান বন্ধ করে চলে যান আশপাশের অন্যরাও।

এদিকে ভুয়া গবেষণাপত্রের বেচাকেনা হয় অনলাইনেও। ‘ফাইনাল ইয়ার বাডিস’ নামে এই ফেসবুক পেইজে জার্নালের প্রকাশনা থেকে পিএইচডি থিসিস -সবই মিলছে।

Youtube video

এসব গবেষণাপত্র বেচকেনার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের কাছে আপনার প্রয়োজনগুলো লিখে যা যা লাগবে আমরা তাই দিতে পারব।

সামাজিক মাধ্যমে ওয়েব-টেক, অ্যাসাইমেন্ট রাইটিং, প্রজেক্ট থিসিস সলিউশনসহ বিভিন্ন নামে এমন ২০-৩০টি গ্রুপ রয়েছে। ভুয়া গবেষণাপত্র তৈরি করে দিতে ২০ হাজার টাকা থেকে নিচ্ছে লাখ টাকা পর্যন্ত। এ কারণে গবেষণার প্রতি আস্থা কমছে, বলছেন বিশ্লেষকরা।

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ডিপার্টমেন্ট পর্যায়ে মাস্টার্সের থিসিস কিংবা ব্যবহারিক প্রশিক্ষণ রিপোর্ট বা গ্রুপ রিসার্চের ক্ষেত্রেও প্লেজারিজম যাচাই করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিসিস জালিয়াতির দায়ে শিক্ষকের শাস্তির নজিরও রয়েছে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রতারণা রোধে একটি নীতিমালা করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, কতটুকু নকল থাকলে কি শাস্তি দেওয়া হবে সে বিষয়ে একটি নীতিমালা করা হয়েছে।

ইতিহাসের ২০০০ বছর আগের তরকারি রান্নার প্রণালি আবিষ্কার

গবেষণা চৌর্যবৃত্তি ঠেকাতে নজরদারির কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, এ ধরনের অভিযোগ আসছে আমাদের কাছে সম্প্রতি। এ নিয়ে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa