Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেলে জানাজার বিধান কী
ইসলাম ধর্ম

মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেলে জানাজার বিধান কী

By Tarek HasanMay 30, 20242 Mins Read

ধর্ম ডেস্ক : মানুষের সম্মান ও মর্যাদা অনেক বেশি। ইসলামে মৃত্যুর পরও মানুষের মর্যাদার খেয়াল রাখা হয়েছে। মৃত ব্যক্তিকে উত্তমভাবে গোসল দিয়ে, কাফন পরিয়ে তার জন্য দোয়া করে দাফনের ব্যবস্থা রাখা হয়েছে। এটা জীবিত মুসলমানদের ওপর মৃতদের অধিকার।

জানাজার বিধান

Advertisement

কোনো মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া। মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য, অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।

দুর্ঘটনায় ‍মারা যাওয়া অনেক মানুষের পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যায় না। এ অবস্থায় তার জানাজার নামাজ পড়া হবে কিনা? এর উত্তর হচ্ছে: এ রকম ক্ষেত্রে মরদেহের মাথাসহ অর্ধেক পাওয়া গেলে, অথবা মাথা ছাড়া অর্ধেকের বেশি পাওয়া গেলে তা পূর্ণ মরদেহ গণ্য হবে। এ রকম মরদেহের গোসল ও জানাজা সবকিছুই সাধারণ নিয়মে করতে হবে।

তবে মৃত ব্যক্তির শুধু মাথা বা হাত ও পা কিংবা কর্তিত অল্প অংশ পাওয়া গেলে এর গোসল-জানাজা দিতে হয় না। এ রকম কর্তিত অংশ ‍পবিত্র কাপড়ে মুড়িয়ে দাফন করতে হয়। এটা হানাফি মাজহাবের অভিমত। (ফতহুল কাদির)

তবে ইমাম শাফেঈ (রহ.) ও ইমাম আহমদের (রহ.) মতে, যে ব্যক্তির মৃত্যু হয়েছে নিশ্চিত, তার মরদেহের সামান্য অংশ পাওয়া গেলেও ওই অংশটুকুকে যথা নিয়মে গোসল দিতে হবে এবং জানাজাও পড়তে হবে। যদি ওই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া না যায় এবং ওই অংশটি জীবিত অবস্থায় তার শরীর থেকে কর্তিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জানাজা পড়া যাবে না। (নববি ফিল-মাজমু)

জানাজা আদায়ের সওয়াব
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক কিরাত পরিমাণ নেকি লাভ করে, আর যে ব্যক্তি জানাজা শেষে দাফনের কাজে অংশ নেয়, সে দুই কিরাত পরিমাণ সওয়াব লাভ করে। এক সাহাবি প্রশ্ন করল, হে আল্লাহর রসুল! দুই কিরাত কী? নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত ওহুদ পাহাড়ের সমান। (ইবনে কাছির)

জানাজার নামাজের নিয়ম
মনে মনে নিয়ত করবেন: ‘আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ এ ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায়ের নিয়ত করছি।’ এরপর কান পর্যন্ত হাত উঠাবেন এবং তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবর) বলতে হবে। প্রথম তাকবিরের পর সানা, দ্বিতীয় তাকবিরের পর দরুদ শরিফ পড়া, তারপর তৃতীয় তাকবিরের পর দোয়া পড়বেন। এরপর চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

শ্রমিক‌দের উন্নয়‌নে বাংলা‌দে‌শের সঙ্গে কাজ কর‌তে চায় সৌ‌দি আরব

সংক্ষেপে জানাজার নামাজের নিয়ম হলো মৃত ব্যক্তিকে সামনে রেখে তাঁকে ক্ষমা করে দেয়ার জন্য সবাই একত্র হয়ে দাঁড়াবেন। চারবার তাকবির (আল্লাহু আকবার) বলবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa