Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ফেক আইডি সম্পর্কে ইসলাম কী বলে
ইসলাম ধর্ম

ফেক আইডি সম্পর্কে ইসলাম কী বলে

By Tarek HasanNovember 29, 20232 Mins Read

ধর্ম ডেস্ক : প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, যা ইসলামের সোনালি যুগে অর্থাৎ রাসুল (সা.)-এর সময়ে ছিল না। নবসৃষ্ট কোনো বিষয়ের ওপর রায় প্রদান করাকে ইসলামী শরিয়ায় ‌‘ফতোয়ায়ে ওয়াকিয়াত’ নামে অভিহিত করা হয়। তেমনি একটি ফতোয়া হলো ফেসবুক-সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহারের শরয়ি দৃষ্টিভঙ্গি। ইসলামে যেকোনো ধরনের বেআইনি কাজ নিষিদ্ধ।

ফেক আইডি

Advertisement

ইসলাম ধর্মের নির্দেশনা বিরোধী নয়, এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের জন্য মেনে চলা আবশ্যক।

ফেসবুকে ফেক আইডি পরিচালনার মাধ্যমে সাধারণত বেশ কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে, যেমন :

১. মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়। তৈরি করা হয় সমাজে অস্থিতিশীলতা। সৃষ্টি করা হয় দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ।

২. রাষ্ট্র ও দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
৩. ব্যক্তিগত আক্রোশ, মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
৪. সমাজ ও রাষ্ট্রে নানা ধরনের গুজব, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
৫. ধর্মীয় বিদ্ধেষ, উসকানিসহ ইসলাম ধর্মের অবমাননাকর কনটেন্ট, পোস্ট, মন্তব্য ইত্যাদি করা হয়।

উপরোক্ত কারণে ফেক আইডি ব্যবহার করা জায়েজ নেই। (শুআবুল ইমান, হাদিস: ৬৯৭৮)

তা ছাড়া ফেক আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি, তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার মানে প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।
(মুসলিম : ১০২)

https://hotjobs.bdjobs.com/jobs/cbbl/cbbl196.htm

রাসুল (সা.) আরো বলেন, নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামত দিবসে একটি পতাকা উড্ডীন করবেন। তখন বলা হবে যে এটি অমুকের ধোঁকাবাজির পতাকা। (বুখারি, হাদিস ৬৯৬৬; মুসলিম, হাদিস : ৪৪২৫, ৪৪২৪, তিরমিজি, হাদিস : ১৫৮১, ২১৯১)
সুতরাং ফেক আইডি যেহেতু বেআইনিভাবে মিথ্যার আশ্রয় নিয়ে খোলার মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়, তাই এটির ব্যবহার ইসলামে জায়েজ নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

June 21, 2026
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

June 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

June 18, 2026

Latest News

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa