ধর্ম ডেস্ক : ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মুসলিম জাতির বিজয়ের জন্য এখন ঐক্য জরুরি।

শায়খ আহমাদুল্লাহ

Advertisement

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে বাংলাদেশ দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। মুসলিম প্রধান দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ অমুসলিম দেশগুলোতে ইসরাইলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছে। তুরস্কসহ বহু দেশ ইসরাইলি পণ্য বয়কট করেছে। মুসলিম জাতির বিজয়ের জন্য এখন ঐক্য জরুরি। সেটা দেশ বা বিদেশের যে কোনো বিষয় হোক।’

মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা, স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ।

হাজার হাজার কর্মীর সুযোগ সুইজারল্যান্ডে

সেমিনারে চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সহ-সভাপতি গাজী আতাউর রহমান, জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.