মুফতি জাকারিয়া হারুন : নামাজ মুমিনের আবশ্যকীয় আমল। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজের রয়েছে নির্দিষ্ট নিয়ম ও রীতি। নামাজে বৈঠক বা হাঁটুগেড়ে বসাও একটি বিধান। প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয়। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ।

Namaz

Advertisement

তাশাহুদের শেষ অংশে শাহাদাত আঙুল (তর্জনী) ওঠানো সুন্নত। ‘আশহাদু আল্লা ইলাহা’ পড়ার সময় বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে গোলাকৃতি বানাবে এবং শাহাদাত আঙুল ওঠাবে, কনিষ্ঠা ও অনামিকা ভাজ করে হাতের তালুর সঙ্গে মিলিয়ে রাখবে। ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদত আঙুল নিচু করবে। তবে অন্য আঙুলগুলো নামাজের শেষ পর্যন্ত ওই অবস্থায় অর্থাৎ শাহাদাত আঙুল ওঠানোর সময় যে অবস্থা হয়েছিল সে অবস্থায় রাখবে। আর বৃদ্ধাঙ্গুলির কাছের আঙুলকে শাহাদত আঙুল বলা হয়। ইশারা শেষ করে আঙুল আর নাড়াচড়া করবে না। (মুসলিম: ১৩৩৬)

বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায়ে বসতেন, তখন তার দুই হাত দুই হাঁটুর ওপর রাখতেন আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববতী আঙুল উঠিয়ে ইশারা করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর উপর ছড়িয়ে রাখতেন। (মুসলিম: ১৩৩৭)

তাশাহহুদের আরবি, উচ্চারণ ও অর্থ

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহু। (অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল।)”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.