Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম বিচ্ছেদের পর সন্তানের ভরণপোষণ কে করবেন?
ইসলাম ধর্ম

বিচ্ছেদের পর সন্তানের ভরণপোষণ কে করবেন?

By Saiful Islamজুলাই 1, 20242 Mins Read

মাওলানা নোমান বিল্লাহ : বিয়ে করার যেমন ধর্মীয় রীতিনীতি রয়েছে, ঠিক তেমনই তালাক, বিচ্ছেদ বা পরবর্তী কাজগুলোরও ইসলামের বিধান বা রীতিনীতি রয়েছে। আমাদের সমাজে তালাক হওয়ার পর সন্তান কার কাছে থাকবে কিংবা কে তার ব্যয়ভার বহন করবে এই নিয়ে নানা জটিলতা দেখা দেয়।

divorce_talak_bia

Advertisement

এটি নিয়ে সমস্যায় পড়তে হয় পরিবারকে। মামলা কোট-কাচারিতেও দৌড়াতে হয়। বছরের পর বছর অমীমাংসিত থাকে এ সমস্যা। তবে ইসলামের বক্তব্য এ ব্যাপারে স্পষ্ট। তালাকের পর সন্তান কার কাছে থাকবে, তার লালন-পালনের ব্যয়ভার কে বহন করবে। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে।

তালাকের পর সন্তান লালনপালন কার অধিকার?
জন্মগতভাবে সন্তান বাবা-মা উভয়ের। কোনও একজনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসেনি। বংশগত দিক দিয়ে সন্তান পিতার বলে গণ্য হয়ে থাকে। তবে সন্তানের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী তার দায়িত্বভার মা-বাবা উভয়ের ওপরই অর্পিত। সন্তান দুনিয়াতে আসার পেছনে মায়ের অবদান যেমন অস্বীকার করা যায় না, ঠিক তেমনই বাবারও অস্বীকার করা যায় না। কোনও কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেলে তখন সন্তানের লালন-পালনবিষয়ক জটিলতা সৃষ্টি হয়। এ ক্ষেত্রে শরিয়তের দিকনির্দেশনা হলো শিশুসন্তানের লালন-পালনের অধিকার মায়ের। অন্তত সাত বছর পর্যন্ত সে মায়ের কাছে লালিতপালিত হবে। এরপর বাবার কাছে থাকবে।

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, বাবা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনত অভিভাবক। মা হচ্ছেন সন্তানের তত্ত্বাবধায়ক বা জিম্মাদার। নাবালক সন্তানের কল্যাণের বিষয়টি চিন্তা করে দেশে প্রচলিত মুসলিম আইন অনুযায়ী, মাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের জিম্মাদারির অধিকার দেওয়া হয়েছে। ছেলেশিশুকে সাত বছর ও মেয়েশিশুকে তার বয়ঃসন্ধিকাল পর্যন্ত মা জিম্মায় রাখার অধিকারী। তবে নাবালক সন্তান যারই তত্ত্বাবধানে থাকুক না কেন, সন্তানের খোঁজখবর নেওয়া, দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব কিন্তু অভিভাবক হিসেবে বাবার।

সন্তানের ভরণপোষণ কে দিবে?
ইসলামি ফেকাহগ্রন্থ রাদ্দুল মুহতার যা ফতোয়ায়ে শামি নামে বিখ্যাত এই কিতাবের ৫ম খণ্ডের ২৫৩ পৃষ্ঠায় আছে, শরিয়তের বিধান হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে ছেলে সাত বছর এবং মেয়ের বয়স নয় বছর পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকবে। কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব পিতার ওপর।

ছেলের বয়স সাত বছরের পর আর কন্যার বয়স নয় বছরের পর সন্তানের দায়িত্ব পিতার ওপর। সুতরাং উক্ত মাসালায় শরিয়তের বিধান হচ্ছে ছেলে তার পিতার কাছে থাকবে ছেলের ভরণ পোষণের দায়িত্বও পিতাই বহন করবে। স্ত্রী বা তার পক্ষের লোকদের উচিত নয় ছেলেকে তাদের কাছে আটকে রাখা। বরং ছেলেকে পিতার কাছে দিয়ে দেয়াই শরিয়তের বিধান। আবার মাকে দেখতে না দেয়াও শরিয়তের পরিপন্থি। (ফতোয়ায়ে আলমগিরি ১/৫৪১-৫৪২)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

জুন 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026

Latest News

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa