Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম আল্লাহপাকের রহমত থেকে নিরাশ হব না
ইসলাম ধর্ম

আল্লাহপাকের রহমত থেকে নিরাশ হব না

By Saiful IslamApril 1, 20202 Mins Read

আল্লাহপাকের রহমত থেকে নিরাশ হব না

Advertisement
ধর্ম ডেস্ক : আমার ছিয়াত্তর বছর বয়সে বিশ্বব্যাপী এ ধরনের মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে আর দেখিনি। তারপরও এটাকে দুনিয়ায় ছোট বিপদ আর আখিরাতে বড় বিপদ অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করে হকের দিকে ফিরে আসার তাগিদ দেয়া হয়েছে (সুরা আস সাজদা, আ: ২১)। কাজেই, আজ পিছনে কৃত সকল পাপের জন্য তওবা করি এবং সামনে কোনো গুনাহ না করার শপথ করে আল্লাহমুখী হয়ে যাই। তাহলে সুসংবাদ রয়েছে যে, পিছনের পাপ মাপ করে দেয়া হবে এবং কাজকর্ম সহজ করে দেয়া হবে (সুরা -মুহাম্মদ, আ-০২)। সেজন্য আলহামদুলিল্লাহ্। দশ দিন ছুটি। আফসোস না করি। ঘরে দশ দিনের নফল এতেকাফের নিয়াত করে ফেলি। কেননা দুনিয়ার কাজে ব্যস্ত থেকে অনেকে রমজানে এতেকাফ করতে পারি না। তাই আল্লাহর দেয়া এ সুযোগ অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করা উচিত।

আল্লাহর নিয়ামত মনে করে আমরা এ সময়কে নামাজে, কোরআন তালাওয়াতে ও রোজা রেখে কাটিয়ে দেই। হযরত রাসূলে আকরাম (সা.) রজব ও শাবান মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন। আমরা তাই করবো। এতে বর্তমান চরম আতঙ্কের মধ্যেও মনে এক প্রকার স্বর্গীয় প্রশান্তি বিরাজ করবে, ইনশাআল্লাহ। আল্লাহপাক নিজেও সময়ের কসম খেয়ে অর্থাৎ অতিশয় গুরুত্ব দিয়ে ঈমানদার বান্দাদের নেক কাজ করতে, হকের ও সবরের বিষয়ে পরস্পরকে উপদেশ দিতে নির্দেশ দিয়েছেন (সুরা আসর)। আমরাও নিজে হকের উপর তথা ইবাদত বন্দিগীতে মশ্গুল থাকব এবং সবর করে ঘরের মধ্যেই অবস্থান করব, কোনো অবস্থায় ঘরের বাইরে যাব না, আর অন্যদের এসব উপদেশ দিতে থাকব। আমরা উট বেঁধে রেখেই অর্থাৎ সমস্ত সতর্কতা অবলম্বন করেই আল্লাহপাকের উপর ভরসা করবো। সেক্ষেত্রে দেখা যাবে যে, দশ দিনে দুনিয়াবী কাজ যেটুকু করতে পারি নাই তার চেয়েও বেশি সুযোগ আল্লাহ পাকের তরফ থেকে পাওয়া গিয়েছে আর এ মহাবিপদও হয়তবা বাংলাদেশ থেকে উঠিয়ে নেয়া হয়েছে।

ডাক্তারের পরামর্শ মেনে ব্যবস্থা গ্রহণ করবো। তবে আল্লাহপাকের নির্দেশ কোরাআন পড়, সুস্থ থাক এবং রাসূল (সা.) বাণীÑ কালজিরার তৈল মউত ছাড়া সব রোগের ঔষধ, তাও কোনো অবস্থায় ভুলবো না। এ রোগটা যেহেতু দেহের ভিতরে আঘাত করে, সেকারণে সূরা ইউনূসের ৫৭ নং আয়াতটি বেশি বেশি পড়ি, সেখানে অন্তরের শেফার কথা বলা হয়েছে এবং সাবান দিয়ে হাত ধৌত করার পর কালজিরার তৈল হাতে মালিশ করা হলে কোনো রোগ জীবাণু লেগে থাকতে পারে না।

আমরা কোনোভাবেই কোনো জাতি বা দেশবাসীকে দোষারোপ করবো না। বরং মন খুলে আল্লাহর বান্দা সমস্ত দুনিয়াবসীকে মাপ করে দেয়ার জন্য দোয়া করবো। এ মহাবিপর্যয় মানুষের হাতের কামাই বলা হয়েছে (সুরা রূম আয়াত: ৪১)। সেজন্য তওবা করি এবং বিশ্ববাসীদের মাপ করে দিয়ে আযাব উঠিয়ে নিয়ে রহমত নাযিল করার জন্য আল্লাহপাকের কাছে বেশি বেশি দোয়া করি। আমাদের সকলকে তৌফিক দান করুন।
লেখক: সভাপতি, মসজিদ সমাজ বাংলাদেশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa